Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বাজবে ঘুমের বারোটা! কখন থেকে শুরু হবে চতুর্থ টি-২০ ম্যাচ?

তবে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচে জয় একেবারেই সহজ হবে না।

ফের বাজবে ঘুমের বারোটা! কখন থেকে শুরু হবে চতুর্থ টি-২০ ম্যাচ?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 15 November 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া শুক্রবার (১৫ নভেম্বর) চতুর্থ তথা অন্তিম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দল যে একেবারে প্রস্তুত, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। 

চার ম্যাচের এই সিরিজে সূর্যকুমার যাদবের দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার ৩-১ ব্যবধানে জিতে তারা সিরিজ নিজেদের পকেটে পুরতে চাইবে।

তবে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচে জয় একেবারেই সহজ হবে না। কারণ গত ২ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসন রানের খাতা খুলতে পারেননি। অন্যদিকে, রিঙ্কু সিংয়ের খারাপ ব্যাটিং ফর্ম যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। 

ম্যাচ শুরুর সময়

এতকিছুর মধ্যেও ম্যাচের টাইমিং নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিছুটা হলেও চাপে রয়েছেন। আসলে সিরিজের প্রথম ম্যাচটা ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচটা একঘণ্টা আগে অর্থাৎ সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায়। এরপর তৃতীয় ম্যাচটা আবারও রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছিল। আর সেই ম্যাচ শেষ হতে রাত বারোটা বেজেই গিয়েছিল। ফলে, সকালের অফিস যাত্রীদের কাছে বিষয়টা একেবারেই সুখকর ছিল না। এবার চতুর্থ ম্যাচ উপভোগ করতেও ফের ভারতীয় ক্রিকেট সমর্থকদের রাত জাগতে হবে।

কারণ এই ম্যাচটাও ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে আটটা থেকেই শুরু হবে। আর ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ রাত আটটার সময় টস হবে। এই সিরিজের একটাও ম্যাচে টস জিততে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে তাঁর কপাল খোলে কি না, সেটাই দেখার।


```