Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বদলে গেল ভারতের প্রথম একাদশ, অভিষেক কেকেআর তারকার

সেঞ্চুরিয়নের এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাই টি-২০ ম্য়াচ খেলেছে।

বদলে গেল ভারতের প্রথম একাদশ, অভিষেক কেকেআর তারকার

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 13 November 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: সেঞ্চুরিয়নে প্রত্যাবর্তনের লড়াইয়ে নামছে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম দুটো ম্য়াচের পর সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের ম্য়াচ যে দল জিততে পারবে, তারা অবশ্যই একস্ট্রা অ্যাডভান্টেজ পাবে।

প্রসঙ্গত, তৃতীয় টি-২০ ম্য়াচের সময় বদলে গিয়েছে। রাত আটটায় টস আয়োজন করা হয়। টসে জিতলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়রক এইডেন মারক্রাম। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। এই নিয়ে চলতি সিরিজের টানা তিনটে ম্য়াচে ভাগ্য সহায় হল না সূর্যকুমার যাদবের।

সেঞ্চুরিয়নের এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাই টি-২০ ম্য়াচ খেলেছে। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৮৮ রান তুলেছিল। দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছিলেন মণীশ পাণ্ডে এবং মহেন্দ্র সিং ধোনি। এই ম্য়াচে ম্যাচে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

প্রত্যাশা অনুযায়ী এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রমনদীপ সিংয়ের অভিষেক হয়েছে। ২০২৪ ইমার্জিং এশিয়া কাপে রমনদীপ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। কেমন হল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ: 

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।


```