Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টসে হেরে ব্যাটিং ভারতের, কে কে খেলছেন প্রথম একাদশে?

এই মাঠে ১১ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তাদের মুখে শেষপর্যন্ত জয়ের হাসি দেখতে পাওয়া গিয়েছে।

টসে হেরে ব্যাটিং ভারতের, কে কে খেলছেন প্রথম একাদশে?

টস করতে এসেছেন সূর্যকুমার যাদব এবং এইডেন মারক্রাম

শেষ আপডেট: 8 November 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের ঢাকে কাঠি পড়ে গেল। এই ম্য়াচে টসে জিতলেন প্রোটিয়া ব্রিগেডের অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সেকারণে কিংসমিডের উইকেটে প্রথমে ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে।

ভারতের প্রথম একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, বরুণ চক্রবর্তী।

দক্ষিণ  আফ্রিকার প্রথম একাদশ

রায়ান রিকলটন (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, পারট্রিক ক্রুগার, মার্কো জেনসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, নাকাবায়োমজি পিটার।

অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, ম্যাচ শুরু হওয়ার সময়ই আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে। কিন্তু, স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সারাদিনে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এই আবহাওয়ার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ম্যাচ বাতিলও হতে পারে।

ডারবানে আয়োজিত ২২ টি-২০ ম্য়াচের মধ্যে ২ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এছাড়া ১১ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তাদের মুখে শেষপর্যন্ত জয়ের হাসি দেখতে পাওয়া গিয়েছে। বাকি ৯ ম্যাচে যারা রান তাড়া করেছে, তারাই জিতেছে। বৃষ্টির কথা মাথায় রেখে এই ম্য়াচেও টসের সিদ্ধান্ত যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।


```