Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বৃষ্টিতে পণ্ড প্রথম দিন, বৃহস্পতিবার নতুন সময়ে বেঙ্গালুরু টেস্ট

ভারতের মাটিতে নিউজিল্য়ান্ড ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি।

বৃষ্টিতে পণ্ড প্রথম দিন, বৃহস্পতিবার নতুন সময়ে বেঙ্গালুরু টেস্ট

বৃষ্টিতে ভেস্তে গেল বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন

শেষ আপডেট: 16 October 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হচ্ছে। কিন্তু, বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন একেবারে ভেস্তে গেল। মাঠে বল গড়ানো তো অনেক দুরের কথা, টস পর্যন্ত করা সম্ভব হল না। এই ম্যাচের টস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) করা হবে।

সারাদিনই মাঠ প্লাস্টিকের চাদরে ঢেকে রাখতে হয়েছিল। কয়েকবার কানাঘুষো শোনা গিয়েছিল, এই ম্যাচ শুরু হতে পারে। কিন্তু, বেলা আড়াইটে নাগাদ প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাবা করিম ঘোষণা করেন যে প্রথমদিন আর কোনও খেলা হবে না। দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে এই ম্যাচ শুরু হবে।

দ্বিতীয় দিন খেলার সময়

সকালের সেশন = ৯:১৫ - ১১:৩০
দুপুরের সেশন = ১২:১০ - ১৪:২৫
বিকেলের সেশন = ১৪:৪৫ - ১৬:৪৫

ভারতের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি। এই নিয়ে দুই দলের মধ্যে ১৩ নম্বর টেস্ট সিরিজের আয়োজন করা হচ্ছে। ভারতের ক্রিকেট দলের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে রয়েছে। অন্যদিকে কিউয়ি দলের দায়িত্ব সামলাচ্ছেন টম লাথাম।


```