Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহালজ্জার নজির টিম ইন্ডিয়ার, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

ভারতের হারের পাশাপাশি ব্যাটিং ডিপার্টমেন্টের ব্যর্থতা চিন্তা বাড়াল।

মহালজ্জার নজির টিম ইন্ডিয়ার, ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

তৃতীয় টেস্ট ম্যাচে পরাস্ত টিম ইন্ডিয়ার

শেষ আপডেট: 4 November 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৫ রানে হেরে গেল। ভারতের সামনে জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট ছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট মুখ থুবড়ে পড়ার কারণে এই ম্যাচটাও তারা জিততে পারল না। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১২১ রানই করতে পারে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে নায়কোচিত পারফরম্যান্স করলেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসেও তিনি ৫ উইকেট নিয়েছিলেন।

প্রসঙ্গত, ২৪ বছর পর ভারতীয় ক্রিকেট দল ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল। ইতিপূর্বে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে এই লজ্জার নজির কায়েম করেছিল।

তৃতীয় টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তারা ২৩৫ রানে অলআউট হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া ২৬৩ রান করে সামান্য লিড বজায় রাখে। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ব্যাটাররা খুব ভাল পারফরম্যান্স করতে পারেনি। ১৭৪ রানে ফের অলআউট হয়ে যায় তারা।

ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার (৩ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রোহিত (১১), যশস্বী (৫), বিরাট (১), সরফরাজ (১), শুভমান (১) কেউই বড় রান করতে পারেননি। তবে শেষপর্যন্ত হাল ধরলেন ঋষভ পন্থ। ৫৭ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। টিম ইন্ডিয়ার এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অনেকটাই প্রভাব ফেলবে।


```