Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুত্বপূর্ণ সময়ে আউট কোহলি, ফের হারের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

স্যান্টনার এই ইনিংসে চতুর্থ উইকেট শিকার করলেন।

গুরুত্বপূর্ণ সময়ে আউট কোহলি, ফের হারের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 26 October 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল, টিম ইন্ডিয়ার কঠিন সময়ে কোহলি হয়ত 'বিরাট' হয়ে উঠতে পারবেন। কিন্তু, সে গুড়ে আপাতত বালি! পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি মিচেল স্যান্টনারের শিকার হলেন। মাত্র ১৭ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। লাঞ্চ ব্রেকের সময় টিম ইন্ডিয়া জয়ের যে গন্ধটা পেতে শুরু করেছিল, ক্রমশ তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ৩০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে।

২৯.৬ ওভারে স্যান্টনারের বলে লেগ বিফোর উইকেট হলেন বিরাট। আবেদনের সঙ্গে সঙ্গেই আম্পায়ার আঙুল তুলে দেন। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ ছিল বিরাটের। তিনি রিভিউের সিদ্ধান্ত নেন। বল ট্র্যাকারে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করছে। নিজের চোখে এই আউট দেখে কোহলি হতাশ হন কোহলি। রাগে-দুঃখে তিনি নিজের ব্যাট দিয়েই প্যাডে আঘাত করেন। এরপর ধীরে ধীরে প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দেন।

অন্যদিকে স্যান্টনার এই ইনিংসে চতুর্থ উইকেট শিকার করলেন। আর এই টেস্টে শিকার করেন ১১ উইকেট। প্রসঙ্গত, পুনে টেস্টে প্রথম ইনিংসেও এই স্যান্টনারের বলেই আউট হয়েছিলেন বিরাট। একটা ফুলটস বলের লাইন মিস করেন তিনি। আর ক্লিন বোল্ড হয়ে যান। বিরাটের এই পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছিল।

এই পরিস্থিতি থেকে একমাত্র ঈশ্বরই টিম ইন্ডিয়াকে বাঁচাতে পারেন। যদি ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে হেরে যায়, তাহলে সিরিজও হাতছাড়া করতে হবে। এমনিতেই নিউজিল্যান্ড ৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্য়াচ জয় করেছিল। বেঙ্গালুরুতে কিউয়িরা ৮ উইকেটে জয়লাভ করে। এবার যদি পুনে টেস্ট হেরে টিম ইন্ডিয়াকে সিরিজ হাতছাড়া করতে হয়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অনেকটাই প্রভাব পড়বে।


```