Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাই নিলেন ৭ উইকেট, গাভাসকারকে যোগ্য জবাব ওয়াশিংটনের

কুলদীপ যাদবের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।

একাই নিলেন ৭ উইকেট, গাভাসকারকে যোগ্য জবাব ওয়াশিংটনের

একাই ৭ উইকেট শিকার করলেন ওয়াশিংটন সুন্দর

শেষ আপডেট: 24 October 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। তবে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার 'তুরুপের তাস' হয়ে উঠলেন ওয়াশিংটন সুন্দর। তিনি একাই ৭ উইকেট শিকার করে কিউয়ি ব্যাটিং ব্রিগেডকে ব্যাকফুটে ঠেলে দিলেন। আর সেইসঙ্গে যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কুলদীপ যাদবের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু, টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি গাভাসকারের। তিনি বলেছিলেন, 'চোট সমস্যা ছাড়া বিশ্বের অন্য কোনও দলকে একসঙ্গে তিনটে পরিবর্তন করতে আমি দেখিনি। ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার অর্থই হল যে এই টিম ইন্ডিয়া নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে একেবারে আত্মবিশ্বাসী নয়।'

তিনি আরও যোগ করলেন, 'আমি মনে করি, ওর বোলিংকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের শক্ত খুঁটি হিসেবে দলে নেওয়া হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। তবে আমি নির্বাচক হলে কুলদীপ যাদবকেই দলে নিতাম। ও যে কোনও সময়ই ম্যাচের রং পালটে দিতে পারে।'

কিন্তু, ওয়াশিংটন সুন্দরের এই পারফরম্যান্স যে গাভাসকারের মুখ একেবারে বন্ধ করে দেবে, সেটা আর বলে দেওয়ার দরকার নেই। ওয়াশিংটন সুন্দরের উইকেট শিকারের তালিকায় রয়েছেন রাচিন রবীন্দ্র (৬৫), টম ব্লান্ডেল (৩), ড্যারিল মিচেল (১৮), গ্লেন ফিলিপস (৯), টিম সাউদি (৫), আজাজ প্যাটেল (৪) এবং মিচেল স্যান্টনার (৩৩)। নিউজিল্যান্ড ২৫৯ রানে অলআউট হয়ে গিয়েছে।


```