Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম দিনই অলআউট কিউয়িরা, দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত?

স্পিনের ভেলকিতেই যে প্রথম ইনিংসের রং একেবারে বদলে গিয়েছে, তা নিঃসংকোচে বলা যেতে পারে।

প্রথম দিনই অলআউট কিউয়িরা, দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত?

উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 24 October 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কি কামব্যাক করতে পারবে ভারতীয় ক্রিকেট দল? আপাতত এই উত্তরের অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়ার সমর্থকরা। ম্যাচের প্রথম দিনই নিউজিল্যান্ড ক্রিকেট দল ২৫৯ রানে অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে চালকের আসনে রয়েছে, তা নিঃসঙ্কোচে বলা যেতে পারে। দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৬) এবং শুভমান গিল (১০)।

এই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। লাঞ্চ ব্রেক পর্যন্ত কিউয়িরা জোড়া উইকেট হারিয়ে ৯২ রান করেছিল। কিন্তু, তারপর স্পিন কী ভেলকি দেখাতে পারে সেটা বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। অশ্বিন নিলেন প্রথম তিনটে উইকেট। আর পরের সাতটা শিকার করলেন ওয়াশিংটন সুন্দর। এরপর গোটা দল ২৫৯ রানে নতিস্বীকার করল।

স্পিনের ভেলকিতেই যে প্রথম ইনিংসের রং একেবারে বদলে গিয়েছে, তা নিঃসংকোচে বলা যেতে পারে। কিন্তু, দিনের শেষে তো গতির লড়াইয়েও ধাক্কা দিলেন টিম সাউদি। বলটা মিডল স্টাম্পে পড়ে সামান্য বাইরের দিকে সুইং করে। আর তাতেই কেল্লাফতে। রোহিত শর্মাকে তিনি ক্লিন বোল্ড করে দেন। আরও একবার ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। রানের খাতা খুলতে পারলেন না।

দ্বিতীয় দিন হাতে ৮ উইকেট নিয়ে খেলতে নামবে। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। এই ম্যাচে কেএল রাহুলের জায়গায় এসেছেন শুভমান। বাংলাদেশের বিরুদ্ধে তিনি দুর্দান্ত একটি শতরান করেছিলেন। এই ম্য়াচেও তাঁর ব্যাট থেকে এমনই একটা ইনিংস প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া তো বিরাট কোহলি রয়েইছেন। বেঙ্গালুরু টেস্টে তিনি ৭০ রান করেছিলেন। লাল বলের ক্রিকেটে বিরাটের ব্যাটিং ফর্ম নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছিল। তাঁর ৭০ রানের ইনিংসের পর নিন্দুকদের মুখ কিছুটা হলেও বন্ধ হয়েছে। এবার পুনে টেস্টে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন, সেটাই আপাতত দেখার। 


```