Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টসে হার ভারতের, প্রথম একাদশ থেকে বাদ মহম্মদ সামি

অন্যদিকে বাদ পড়েছেন ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর।

টসে হার ভারতের, প্রথম একাদশ থেকে বাদ মহম্মদ সামি

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়লেন মহম্মদ সামি

শেষ আপডেট: 31 January 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টস জিতে ইংল্য়ান্ড ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে বাদ দেওয়া হল মহম্মদ সামিকে। তাঁর পরিবর্তে আর্শদীপ সিংকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে বাদ পড়েছেন ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন রিঙ্কু সিং এবং শিবম দুবে।

একনজরে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।

টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা এখানে ভাল ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব। উইকেট দেখে খানিকটা শুকনো বলেই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সামির জায়গায় এসেছে আর্শদীপ। ফিরে এসেছে রিঙ্কু। সেকারণে জুরেলকে বাইরে যেতে হয়েছে। আমরা আরও খানিকটা ব্যাটিং গভীরতা চাইছি। সেকারণে ওয়াশিংটনের জায়গায় শিবম দুবেকে দলে আনা হয়েছে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম দুটো ম্যাচ টিম ইন্ডিয়া জিতলেও, রাজকোটে আয়োজিত তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের দল ২৬ রানে হেরে যায়। এরপরই আশা করা হচ্ছিল যে চতুর্থ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রত্যাশা অনুসারেই সেই পরিবর্তনগুলো হয়েছে। এবার টিম ইন্ডিয়া জয়ের সরণীতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


```