Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০, ইডেন গার্ডেন্সে টিকিটের দাম কত জানেন?

দুয়ারে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০, ইডেন গার্ডেন্সে টিকিটের দাম কত জানেন?

দেখে নিন, ইডেন গার্ডেন্সে টিকিটের দাম কত?

শেষ আপডেট: 14 January 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো : হাতে আর একেবারে বেশি সময় নেই। কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। কিন্তু, এই ম্যাচে টিকিটের দাম কত? তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে টিকিটের দামও ঘোষণা করে দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ম্যাচে টিকিটের দাম মোটামুটি ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে। এরপর ক্রমশ ১,৩০০, ২,০০০ এবং ২,৫০০ টাকার টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, ১৪ থেকে ১৬ জানুয়ারি ইডেন গার্ডেন্সের ৪ নম্বর গেটের কাউন্টার থেকে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মোট ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২২ জানুয়ারি কলকাতায় আয়োজন করা হবে। দ্বিতীয় ম্যাচ আগামী ২৪ জানুয়ারি চেন্নাইয়ে, তৃতীয় ম্যাচ ২৮ জানুয়ারি রাজকোটে, চতুর্থ ম্যাচ ৩১ জানুয়ারি পুনেতে এবং সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্যাচ আগামী ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে আয়োজন করা হবে।

ভারতীয় ক্রিকেট দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

ইংল্যান্ড ক্রিকেট দল

জস বাটলার, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডেন কার্সে, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট এবং মার্ক উড।


```