Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফের ব্যর্থ রোহিত, তোপের মুখে ভারতীয় ক্রিকেট অধিনায়ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

ফের ব্যর্থ রোহিত, তোপের মুখে ভারতীয় ক্রিকেট অধিনায়ক

তাসকিন আহমেদ এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 20 September 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। চিপকে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে রোহিত মাত্র ৫ রান করে আউট হয়ে যান। যদিও প্রথম ইনিংসে তিনি ৬ রান করেছিলেন। হিটম্যানের এমন পারফরম্যান্স দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।

ভারতের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলটা তিনি শর্ট অফ লেংথ করেছিলেন। রোহিত অ্যাঙ্গেল শট খেলতে গিয়েছিলেন। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা তৃতীয় স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন জাকির হাসান। তিনি লোপ্পা ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি। শেষপর্যন্ত রোহিতকে ৭ বলে ৫ রান করেই প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয়। যদিও তিনি একটি বাউন্ডারি হাঁকিয়েছেন।

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় টাইগারবাহিনী। ভারতীয় বোলারদের মধ্যে চার উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া দুটো করে উইকেট শিকার করেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। তবে রবিচন্দ্রন অশ্বিন কোনও উইকেট শিকার করতে পারেননি। ভারতের কাছে ফলো অন করানোর সুযোগ থাকলেও, শেষপর্যন্ত বাংলাদেশের সম্মান রক্ষার্থে সেই পথে পা বাড়াননি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। ৯ ম্যাচে রোহিত শর্মার দল ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সেই জায়গায় বাংলাদেশ পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভারত যদি এই সিরিজটা জিততে পারে, তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তবে রোহিত শর্মার পর ইতিমধ্য়ে যশস্বী জয়সওয়ালও প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। মাত্র ২৮ রানের মধ্যে টিম ইন্ডিয়ার জোড়া উইকেটের পতন হয়েছে। এই পরিস্থিতিতে ভারত কত রানের লিড নিতে পারে, সেটাই আপাতত দেখার। 


```