Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাঞ্চ ব্রেক, গড়াল না একটাও বল! ড্র'র দিকেই দ্বিতীয় টেস্ট?

প্রথমদিন মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে।

লাঞ্চ ব্রেক, গড়াল না একটাও বল! ড্র'র দিকেই দ্বিতীয় টেস্ট?

বৃষ্টিতে অনিশ্চিত কানপুর টেস্টের ভাগ্য

শেষ আপডেট: 28 September 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: কানপুর টেস্টে আদৌ কোনও রেজাল্ট বেরোবে? এই প্রশ্নই আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে ঘুরপাক খাচ্ছে। বৃষ্টির কারণে কার্যত কাহিল হয়ে পড়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন এখনও পর্যন্ত একটাও বল গড়ায়নি। বাংলাদেশ আপাতত তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।

প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচের প্রথমদিনও বৃষ্টির কারণে খুব একটা বেশি খেলা সম্ভব হয়নি। টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে আকাশদীপ জোড়া উইকেট শিকার করেছেন। আর রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি উইকেট।

আপাতত কানপুর টেস্টে আর সাড়ে তিন দিনের খেলা বাকি রয়েছে। শেষ খবর, ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে ১১টা নাগাদ আবারও বৃষ্টি এসেছিল। তবে মিনিট ১৫-২০ মধ্যেই তা থেমে যায়। সকালের দিকে মাত্র তিনটে সুপার সপার দিয়ে মাঠের জল বের করার চেষ্টা করা হচ্ছিল। বৃষ্টি আপাতত কিছুটা থামলেও আউটফিল্ডে যথেষ্ট কাদা রয়েছে। এই পরিস্থিতিতে কখন ম্যাচ শুরু হবে, তা নিয়ে অপেক্ষার প্রহর ক্রমশ বাড়তে শুরু করেছে। তার থেকেও বড় প্রশ্ন, দ্বিতীয় দিনও এই বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাবে না তো? আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। 


```