Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবারও বৃষ্টির চোখরাঙানি? ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ চতুর্থ দিনের খেলাও?

গত ২ দিন বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়ায়নি।

সোমবারও বৃষ্টির চোখরাঙানি? ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ চতুর্থ দিনের খেলাও?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 30 September 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনে পা রাখছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। গত ২ দিন বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে দর্শকদের মনে প্রশ্ন, চতুর্থ দিনের খেলাও বৃষ্টির কারণে ভেস্তে যাবে না তো? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

প্রসঙ্গত, কানপুর টেস্টে এখনও পর্যন্ত ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। এরপর টিম ইন্ডিয়ার পেসার আকাশ দীপ জোড়া উইকেট শিকার করেন। আর একটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

তবে এই ম্যাচের চতুর্থ দিন যে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন, তা বলা যেতেই পারে। ওয়েদার ডট কম থেকে পাওয়া তথ্য অনুসারে, সোমবার গোটা দিন মাত্র ২০ শতাংশই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পঞ্চম তথা টেস্ট ম্যাচের শেষ দিনে মাত্র ১০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দুই দলের সমর্থকদের মধ্যেই যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৪০টি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ২৪টি টেস্ট ম্যাচ, ১৫টি ওয়ানডে এবং একটিমাত্র টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। ২০২১ সালে টিম ইন্ডিয়া শেষবার এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। খারাপ আলোর কারণে সেই টেস্ট ম্য়াচটা ড্র হয়ে যায়।


```