
টসের আগে দুই অধিনায়কের হ্যান্ডশেক
শেষ আপডেট: 12 October 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছে এক তারকা ক্রিকেটারের নাম।
এই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং। তাঁর পরিবর্তে রবি বিষ্ণোইকে দলে নেওয়া হয়েছে। নেহাতই সম্মানরক্ষার জন্য বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের সিরিজে ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং মায়াঙ্ক যাদব।
টস করতে এসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'উইকেট দেখে বেশ ভাল মনে হচ্ছে। গত ম্য়াচেও আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। একটা টার্গেট সেট করে তারপর সেটাকে আমরা ডিফেন্ড করতে চাই।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'সবাইকে দশেরার আন্তরিক শুভেচ্ছা। আমরা ২-০ এগিয়ে থাকার পরও মাঠে এত দর্শক দেখে খুব ভাল লাগছে। সিরিজ জিতলেও আমরা আত্মতুষ্ট নই। এই জয়ের ধারা আমরা অব্যাহত রাখতে চাই। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সবাইকে ব্যাটিংয়ের স্বাধীনতা দিয়েছি।'