Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁদরের 'বাঁদরামি'-তে অতিষ্ঠ কানপুর, ভরসার ডোজ হনুমান! দ্বিতীয় টেস্টে আজব পদক্ষেপ

পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীও।

বাঁদরের 'বাঁদরামি'-তে অতিষ্ঠ কানপুর, ভরসার ডোজ হনুমান! দ্বিতীয় টেস্টে আজব পদক্ষেপ

কানপুর টেস্টের নিরাপত্তায় লেঙ্গুরের দল

শেষ আপডেট: 27 September 2024 20:23

দ্য ওয়াল ব্যুরো: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিশন একটি অভিনব পন্থা গ্রহণ করেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি হনুমান ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

কেন গ্রহণ করা হল এমন পদক্ষেপ? আমরা সচরাচর দেখে থাকি যে বিভিন্ন জায়গায় হনুমানের দল মানুষের হাত থেকে কখনও খাবার-দাবার, কখনও বা আবার মোবাইল ফোন ছিনতাই করে। আর হনুমানের এই অভ্যাস আটকানোর জন্যই সৎ উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।

কী হয়েছে ব্যাপারটা, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একদল লেঙ্গুর এবং 'মাদারি' ভাড়া করা হয়েছে। যাতে কোনও হনুমান যদি স্টেডিয়ামে আসা দর্শকদের হাত থেকে খাবার কিংবা মোবাইল ফোন কেড়েও নেয়, তাহলে অন্তত এই প্রশিক্ষিত লেঙ্গুরের দল তা ফিরিয়ে আনতে পারবে।

পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীও। তবে এই লেঙ্গুরের দল যে কানপুর টেস্টে নিরাপত্তার আরও একটা স্তর বাড়িয়ে দিল তা বলা যেতেই পারে। গ্রিন পার্ক স্টেডিয়ামের ডিরেক্টর সঞ্জয় কাপুর বললেন, 'বাঁদরের ত্রাস কমানোর জন্য আমরা লেঙ্গুরের দল ভাড়া করেছি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আসলে স্ট্যান্ডে যে ক্যামেরাপার্সনরা দাঁড়িয়ে থাকে, তাঁদের বিপদটা অনেকটা বেশি। বিশেষ করে স্টেডিয়ামে সি ব্লকটা একেবারেই নিরাপদ নয়। ইতিমধ্যে একাধিক অভিযোগও জমা পড়েছে। অনেকের হাত থেকে খাবার, পানীয় কিংবা মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে গিয়েছে। মূলত, সেকারণেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন প্রায় খেলা সম্ভবই হল না। মাত্র ৩৫ ওভার শেষেই শুক্রবারের ম্যাচ বন্ধ করে দিতে হয়। দিনের শেষে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেছেন বাংলার পেস ব্যাটারি আকাশ দীপ। একটা উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কতটা ম্যাচের আয়োজন সম্ভব হয়, সেটাই আপাতত দেখার।


```