Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বৃষ্টিতে ভাসবে মহাষষ্ঠী? ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০?

যদি দ্বিতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজটা সূর্য অ্যান্ড কোম্পানি নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।

বৃষ্টিতে ভাসবে মহাষষ্ঠী? ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০?

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচের ওয়েদার আপডেট

শেষ আপডেট: 9 October 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বুধবার (৯ অক্টোবর) দ্বিতীয় টি-২০ ম্য়াচটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

যদি দ্বিতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজটা সূর্য অ্যান্ড কোম্পানি নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। অন্যদিকে, এই ম্য়াচটা বাংলাদেশ জিতে চলতি সিরিজে অবশ্যই ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনতে চাইবে। তবে দ্বিতীয় টি-২০ ম্য়াচে কেমন থাকবে আবহাওয়ার হাল-হকিকত, কেমনই বা থাকবে উইকেটের মেজাজ? আসুন, আলোচনা করে নেওয়া যাক।

কেমন থাকবে দিল্লির আবহাওয়া?

দ্বিতীয় টি-২০ ম্য়াচের আগেই সমর্থকদের মনে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, বুধবার দিল্লির আবহাওয়া ঠিক কেমন থাকবে? অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, বুধবার দিল্লির আকাশ একেবারে পরিষ্কার থাকবে। এই ম্য়াচে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। পাশাপাশি যথেষ্ট গরম থাকবে বলেও আভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুই দলের সমর্থকই গোটা ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। বুধবার দিল্লির সর্বাধিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

চার-ছক্কার বৃষ্টি

অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট যথেষ্ট পাটা। ফলে এখানে চার-ছক্কার বৃষ্টি দেখা যেতে পারে। এই উইকেট থেকে বোলাররা খুবই কম সাহায্য পাবেন। যদিও সন্ধ্যায় শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে বল করা একটু সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে টসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। যে দল টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে তারা চারটে এবং যারা রান তাড়া করেছে, তারা ৯ ম্য়াচে জয়লাভ করেছে। এর পাশাপাশি উইকেটে স্পিনারদের তুলনায় পেস বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। এই উইকেটে পেসার এবং স্পিনাররা যথাক্রমে ৬০ এবং ৫৪টি উইকেট শিকার করেছেন।


```