Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের চোট, অনিশ্চিত রোহিত! পারথ টেস্টে ওপেন করবেন কারা?

প্র্যাকটিস ম্যাচ খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন কেএল রাহুল।

রাহুলের চোট, অনিশ্চিত রোহিত! পারথ টেস্টে ওপেন করবেন কারা?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 15 November 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার-গাভাসকার ট্রফির জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। এই সিরিজে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। 

এই সিরিজের প্রথম ম্য়াচটা পারথে খেলা হবে। তবে সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়া ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ খেলছে। তবে পারথ টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ হিটম্য়ান এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া যাননি।

আশা করা হয়েছিল, প্রথম টেস্ট ম্য়াচে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন। তবে অনুশীলন করতে নেমে মারাত্মক চোট পেয়েছেন কেএল রাহুল। তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে।

এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে টিম ইন্ডিয়ার টেনশন বেড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে পারথ টেস্টে যশস্বীর সতীর্থ ওপেনার কে হতে চলেছেন। 

প্র্যাকটিস ম্যাচ খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন কেএল রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁকেই টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। 

তবে রাহুল চোট পাওয়ার পর আদৌ ওপেন করতে পারবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট আসেনি। যদি রাহুল পারথ টেস্ট খেলতে একান্তই না পারেন, তাহলে যশস্বী জয়সওয়ালের সতীর্থ ওপেনার হিসেবে শুভমান গিলকে দেখা যেতে পারে। 


```