Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাডিলেড টেস্টের আগেই দুঃসংবাদ, চোটে আক্রান্ত তারকা ক্রিকেটার

বহুদিন পর ভারতীয় ক্রিকেট দল গোলাপি বলে টেস্ট ম্য়াচ খেলতে নামছে।

অ্যাডিলেড টেস্টের আগেই দুঃসংবাদ, চোটে আক্রান্ত তারকা ক্রিকেটার

অনুশীলন চলাকালীন চোট পেলেন স্টিভ স্মিথ

শেষ আপডেট: 3 December 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অ্যাডিলেডে আয়োজন করা হবে। দিন-রাতের এই টেস্ট ম্য়াচে লালের বদলে গোলাপি বলে খেলা হবে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ম্যাচটি দুটো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকারণে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। ভারত এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা আপাতত নেটে যথেষ্ট সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে এমন একটি খবর প্রকাশ্যে এসেছে, যা শুনে অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকরা কার্যত হতাশ হয়ে পড়েছেন।  

নেটে অনুশীলন করার সময় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ গুরুতর চোট পেয়েছেন। জানা গিয়েছে, প্র্যাকটিস সেশনে তিনি আঙুলে চোট পেয়েছেন। মারনাস লাবুশেনের থ্রো-ডাউনে স্মিথের ডান হাতে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠের মধ্যে দৌড়ে আসেন। এরপর চোট পরীক্ষা করা হয়। এরপর স্মিথ মাঠ ছেড়ে দ্রুত বেরিয়ে যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্মিথের চোট নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি।

ইতিপূর্বে শোনা গিয়েছিল, মারনাস লাবুশেন নাকি চোট পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরালও হয়ে যায়। সেখানে দেখা যায়, চোট পেয়ে তিনি মাটিতে বসে রয়েছেন। যদিও কিছুক্ষণের মধ্যে তিনি ফের অনুশীলন শুরু করে দেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইতিমধ্যে চোটের কারণে মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন না তারকা অজি পেসার জস হ্যাজেলউড। এবার স্মিথ এবং লাবুশেনের চোট অস্ট্রেলিয়া ম্য়ানেজমেন্টের দুশ্চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে অস্ট্রেলিয়া ২৯৫ রানে হেরে গিয়েছিল। এই পরিস্থিতিতে ক্যাঙারুরা দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করবে। অন্যদিকে, টিম ইন্ডিয়া এই টেস্ট সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। এবার দিন-রাতের টেস্ট ম্য়াচে দুটো দল কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার। বহুদিন পর ভারতীয় ক্রিকেট দল গোলাপি বলে টেস্ট ম্য়াচ খেলতে নামছে। ডে-নাইট টেস্টে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্ট ভাল। চারটের মধ্যে তিনটে ম্য়াচেই জয়লাভ করেছে ভারত। ২০২০ সালে অ্যাডিলেডেই হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে।


```