4.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 25 December 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো : ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হবে। বক্সিং ডে টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচের জন্য প্রথম একাদশ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে জোড়া পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। এবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশের দিকে সবাই তাকিয়ে রয়েছে। তবে ইতিমধ্যে জানা গিয়েছে, মেলবোর্ন টেস্টে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারেও নাকি পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
এই সিরিজে রোহিত শর্মা এখনও পর্যন্ত দুটো টেস্ট ম্যাচ খেলেছেন। বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হওয়ার ঠিক আগেই তিনি দ্বিতীয়বার বাবা হয়েছিলেন। সেকারণে পারথ টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল।
এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন রোহিত শর্মা কামব্যাক করেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোথায় ব্যাট করতে নামবেন। কারণ প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রাহুল।
রোহিত টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেও, রাহুলকেই ওপেন করতে দেখা যায়। গত ২ ম্যাচে রোহিত শর্মা ৬ নম্বরে ব্যাট করতে নামছেন। তবে শোনা যাচ্ছে, মেলবোর্নে আয়োজিত চতুর্থ টেস্ট ম্যাচে রোহিত শর্মা আবারও ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে পারেন।
সম্প্রতি টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা একেবারে ভাল পারফরম্যান্স করতে পারছেন না। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও তিনি ইতিমধ্যে ফ্লপ হয়েছেন। গত ১৩ ইনিংসে রোহিতের ব্যাট থেকে মাত্র ১৫২ রান বেরিয়ে এসেছে। ব্যাটিং গড় ১২-র কম। রোহিতের এই খারাপ ফর্ম টিম ইন্ডিয়ার টেনশন ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে।