
২০১৮ সালে পারথে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 21 November 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২২ নভেম্বর পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচ খেলতে টিম ইন্ডিয়া একেবারে প্রস্তুত। তবে কয়েকজন ক্রিকেটার চোট এবং ব্যক্তিগত কারণে এই সিরিজ মিস করতে পারেন।
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির উপর সমর্থকরা যাবতীয় আশা-ভরসা টিকিয়ে রেখেছেন। পারথের অপ্টাস স্টেডিয়ামে কিং কোহলির রেকর্ড যথেষ্ট ভাল। বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়া এই ভেন্যুতে একটাই মাত্র টেস্ট ম্যাচ খেলেছে। আর সেই ম্য়াচে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও টিম ইন্ডিয়া শেষপর্যন্ত হেরে যায়।
২০১৮ সালে পারথের অপ্টাস স্টেডিয়ামে টিম ইন্ডিয়া অন্তিম তথা একমাত্র ম্যাচ খেলেছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১২৩ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। বিরাটই একমাত্র ব্যাটার যিনি এই ম্য়াচে শতরান করেছিলেন।
যদিও বিরাট কোহলির এই সেঞ্চুরির পরও টিম ইন্ডিয়া ম্যাচটা জিততে পারেনি। ১৪৬ রানে তারা হেরে যায়। বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেট দলের হয়ে অজিঙ্কা রাহানে দ্বিতীয় সর্বাধিক রান (৫১) সংগ্রহ করেছিলেন।