Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আশঙ্কাই হল সত্যি, শেষ হল প্রথমদিনের খেলা! চাপে ভারত

টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

আশঙ্কাই হল সত্যি, শেষ হল প্রথমদিনের খেলা! চাপে ভারত

বৃষ্টির জলে বিপর্যস্ত গাব্বা স্টেডিয়াম

শেষ আপডেট: 14 December 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টের প্রথম দিন কতটা খেলা যাবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কারণ শনিবার (১৪ ডিসেম্বর) গাব্বায় ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। প্রথমদিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান করেছে।

এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মেঘলা আকাশ এবং উইকেটে ঘাস দেখে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু, রোহিতের এই সিদ্ধান্ত ফলপ্রসূ করার জন্য ভারতীয় বোলাররা খুব একটা বেশি সুযোগ পেলেন না। 

প্রথমে ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে প্রায় ২০-২৫ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর যাও বা শুরু হল, তাতেও ১৪ ওভারের বেশি খেলা গড়ায়নি। ফের ঝেঁপে বৃষ্টি নামে। এই পরিস্থিতিতে আম্পায়াররা খেলা প্রথমে খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। প্রথমে লাঞ্চ ব্রেক এবং তারপর টি-ব্রেকের ঘোষণাও করা হয়। কিন্তু, বৃষ্টি থামার কোনও নামও দেখতে পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত প্রথম দিনের স্টাম্পস ঘোষণা করা হয়।

তবে রবিবাসরীয় সকালেও আবহাওয়া যে খুব একটা উন্নত হবে, এমন আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাব্বা টেস্ট যদি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়ার উপরেই চাপ বাড়বে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানের ভিত আরও শক্ত করে ফেলবে। WTC ফাইনালে উঠতে গেলে ভারতকে আপাতত বাকি তিনটে ম্যাচই জিততে হবে। এমন কঠিন পরিস্থিতিতে ম্যাচ কোনদিকে ঘোরে, সেটাই আপাতত দেখার।


```