Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টি থামতেই শুরু খেলা, অজি সাম্রাজ্যে হামলা জসপ্রীতের

বৃষ্টির কারণে এই ম্য়াচের সেশন টাইম কিছুটা হলেও বদলে গিয়েছে।

বৃষ্টি থামতেই শুরু খেলা, অজি সাম্রাজ্যে হামলা জসপ্রীতের

শুরুতেই উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 18 December 2024 08:37

দ্য ওয়াল ব্যুরো : যাবতীয় আশঙ্কার অবসান হল। শুরু হল অস্ট্রেলিয়ার ব্যাটিং। একটা সময় তো মনে হয়েছিল, দিনের অন্তিম সেশনের আগে খেলা শুরু করা সম্ভবই নয়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হয়ত দ্বিতীয় ইনিংসে কোনও বল না খেলেই ইনিংস ডিক্লেয়ার করতে পারে, এমনও আশঙ্কা করা হয়েছিল। কিন্তু, কিছুটা হলেও সেই দুর্ভোগের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।

তবে শুরুতেই অজি সাম্রাজ্যে আঘাত হানলেন সেই জসপ্রীত বুমরাহ। তুলে নিলেন উসমান খোওয়াজার উইকেট। তৃতীয় ওভারের চতুর্থ বলে খোওয়াজা ক্লিন বোল্ড হয়ে যান। ৭ বলে ৮ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। যদিও এই সংক্ষিপ্ত ইনিংসে তিনি জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন।

পঞ্চম দিনে পা রেখেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। দিনের শুরুতেই ৩১ রানে আউট হয়ে যান আকাশ দীপ। আর সেইসঙ্গে ভারতের ইনিংস ২৬০ রানে শেষ হয়ে যায়। প্রসঙ্গত, প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২৩১ রানে নবম উইকেট হারিয়ে ফেলেছিল। ফলো-অন বাঁচানোর জন্য ভারতের সামনে তখনও পর্যন্ত ৩৩ রান বাকি ছিল। এই পরিস্থিতিতে আকাশ দীপ এবং জসপ্রীত বুমরাহ চতুর্থ দিনে শেষবেলা টিম ইন্ডিয়াকে সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। শেষপর্যন্ত তাঁদের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।

এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। গাব্বা টেস্টের শেষদিনে কতক্ষণ ব্যাট করবে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, বৃষ্টির কারণে এই ম্যাচের সেশন টাইম কিছুটা হলেও বদলে গিয়েছে। বুধবার কমপক্ষে ৭৩ ওভার বল করতেই হবে। আর স্থানীয় সময় অনুসারে বেলা তিনটে নাগাদ টি-ব্রেক নেওয়া হবে। এই পরিস্থিতিতে যদি চা-পানের বিরতি পর্যন্তও অস্ট্রেলিয়া ব্যাট করে, তাহলেও এই টেস্ট ড্রয়ের দিকেই এগোবে।


```