Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীসের এত আনন্দ? গম্ভীর-বিরাটদের উচ্ছ্বাসে রেগে আগুন সমর্থকরা

হাতে ছিল একটাই উইকেট আর ফলো অন বাঁচানোর জন্য ৩৩ রান।

কীসের এত আনন্দ? গম্ভীর-বিরাটদের উচ্ছ্বাসে রেগে আগুন সমর্থকরা

গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 18 December 2024 07:17

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যেই রেগে আগুন হয়ে গিয়েছে। এই ভিডিওটি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এবং অধিনায়ক গৌতম গম্ভীরের। আকাশ দীপের ব্যাট থেকে চার-ছক্কা দেখার পর কোহলি এবং গম্ভীর এমন লাফালাফি শুরু করে দেন, যেন গাব্বা টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছে। 

তবে সত্যিটা একেবারে আলাদা। গাব্বা টেস্টে টিম ইন্ডিয়া ফলো-অন বাঁচাতে পেরেছে বলেই এভাবে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মেজাজ আরও গরম হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেই তাঁরা বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে দু'চার কথা শুনিয়ে দিলেন।

কীসের এত আনন্দ?

আসলে টিম ইন্ডিয়া ২১৩ রানের মাথায় ৯ নম্বর উইকেট হারিয়েছিল। হাতে ছিল একটাই উইকেট আর ফলো অন বাঁচানোর জন্য ৩৩ রান। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ দুর্দান্ত ব্যাট করেন এবং ক্যাঙারু বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেন। একটা একটা করে রান তাঁরা স্কোরবোর্ডে যোগ করতে থাকেন। শেষপর্যন্ত যখন ফলো-অন বাঁচানো সম্ভব হয়, ঠিক সেইসময়ই গাব্বা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর এদিকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে উৎসবের আবহ তৈরি হয়।  

বিরাট শর্মা এবং গৌতম গম্ভীর উচ্ছ্বাসে হাততালি দিতে শুরু করেন। প্রত্যেকের মুখে হাসি দেখতে পাওয়া যাচ্ছিল। যেন গাব্বায় কোনও ঐতিহাসিক জয়ের রূপকথা লেখা হয়েছে। বিরাট এবং গম্ভীরের এই উচ্ছ্বাস দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষেপে যান। টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে তাঁরা উলটো-পালটা মন্তব্য শুরু করেন।

ড্রয়ের পথে গাব্বা টেস্ট

আকাশ দীপ এবং বুমরাহ দশম উইকেটে ৩৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তুলেছেন। আপাতত টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৫২ রান করেছে। আর টেস্ট ম্য়াচে মাত্র ১ দিন সময়ই পড়ে রয়েছে। টিম ইন্ডিয়াকে অলআউট করার পর অস্ট্রেলিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। ভারতীয় বোলাররা পঞ্চমদিন যদি খুব একটা লজ্জাজনক পারফরম্য়ান্স না করে, তাহলে এই গাব্বা টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। যদিও এই টেস্ট ম্য়াচের শেষদিন বৃষ্টির আশঙ্কাও রয়েছেন। জানা গিয়েছে, বুধবার ৫৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।


```