
ক্যাচ নিচ্ছেন মিচেল মার্শ
শেষ আপডেট: 16 December 2024 10:01
দ্য ওয়াল ব্যুরো : ব্রিসবেন টেস্টে তৃতীয় দিনের খেলা ইতিমধ্যেই জমে উঠেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই জোড়া ধাক্কা খেল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর ফিরলেন শুভমান গিলও। তবে শুভমানের যে ক্যাচটা মিচেল মার্শ ধরলেন, সেটাতে চোখধাঁধানো বললেও বোধহয় কম বলা হবে।
Feeling a bit of Déjà vu watching these two catches from the Flying Bison ????#AUSvIND pic.twitter.com/Ihf4jbRo5v
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024
তৃতীয় ওভারে বল হাতে ফিরে এসেছিলেন মিচেল স্টার্ক। ওভারের প্রথম বলটা তিনি অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন। আর সেই ফাঁদেই পা দিলেন শুভমান। শক্ত হাতে বলটা ড্রাইভ করতে যান তিনি।
এরপর বলটা সোজা গালি অঞ্চলে উড়ে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন মিচেল মার্শ। তিনি কার্যত নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে দেন এবং বলটা তালুবন্দি করলেন। নিঃসন্দেহে ক্যাচটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু, সুযোগ হাতছাড়া করেননি মার্শ। শুভমান ফেরার পর মাঠে নেমেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি।
STARC GETS JAISWAL 2ND BALL. ????pic.twitter.com/yuyCK133Z3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 16, 2024
সকাল সকাল জোড়া উইকেটের পতন, টিম ইন্ডিয়ার কাছে হার্ট-অ্যাটাকের থেকে কম কিছু ছিল না। ইতিপূর্বে যশস্বী জয়সওয়ালের উইকেটও শিকার করেছিলেন মিচেল স্টার্কই। আর মিড উইকেটে দাঁড়িয়ে ক্যাচ ধরেছিলেন সেই মার্শ। অর্থাৎ, দুই মিচেলের তাণ্ডবে টিম ইন্ডিয়া ব্রিসবেন টেস্টে কিছুটা হলেও ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে।