Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃতীয় দিনের শুরুতেও বুমরাহ ম্যাজিক, ৪৪৫ রানে থামল অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে অজিরা ৪৪৫ রান করেছে।

তৃতীয় দিনের শুরুতেও বুমরাহ ম্যাজিক, ৪৪৫ রানে থামল অস্ট্রেলিয়া

টিম ইন্ডিয়ার পেসার জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 16 December 2024 06:52

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে থামল অস্ট্রেলিয়ার অশ্বমেধ ঘোড়া। প্রথম ইনিংসে অজিরা ৪৪৫ রান করেছে। ভারতের হয়ে সর্বাধিক ৬ উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। এছাড়া একটি করে উইকেট শিকার করলেন আকাশ দীপ এবং নীতিশ কুমার রেড্ডি।

তবে অস্ট্রেলিয়ার হয়ে আরও একবার জ্বলে উঠলেন ট্রাভিস হেড। তিনি ১৫২ রান করে অজিদের ভিত মজবুত করলেন। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন স্টিভ স্মিথ। তিনিও ১০১ রান করেন। তবে আলাদা করে নজর কাড়লেন অ্যালেক্স ক্যারি। তাঁর ৭০ রান অস্ট্রেলিয়াকে অবশ্যই এক্সট্রা মাইলেজ দেবে।

এই উইকেটে ভারত এবার কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলের নজর থাকবে। তবে ম্যাচের তৃতীয় দিন বৃষ্টি কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে। উইকেটে এমনই আর্দ্রতা রয়েছে। এই পরিস্থিতিতে স্টার্ক, কামিন্সদের কীভাবে রোহিত যশস্বীরা সামলান, সেদিকে অবশ্যই নজর থাকবে।

ইতিপূর্বে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন বলেছিলেন, রোহিত শর্মা যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁকে অবাকই করেছে। কারণ গাব্বার উইকেট প্রথম ২ দিন ব্যাটিং সহায়ক থাকে। তারপর উইকেটে ফাটল ধরতে শুরু করে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া অজি বোলারদের কীভাবে সামলান, সেটাও নজরে রাখতে হবে।


```