Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগুন ফর্মে বুমরাহ, জোড়া উইকেট হারিয়ে কাঁপছে অজিরা

২০ ওভার শেষে ক্যাঙারুরা ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে।

আগুন ফর্মে বুমরাহ, জোড়া উইকেট হারিয়ে কাঁপছে অজিরা

ম্যাকসুইনির উইকেট শিকারের পর জসপ্রীত বুমরাহের উল্লাস

শেষ আপডেট: 15 December 2024 06:02

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে খেলা হয়েছে। ম্যাচের প্রথম দিনটা ইতিমধ্যে বৃষ্টির কারণে ধুয়ে গিয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে প্রথমদিন মাত্র ১৩.২ ওভারই খেলা সম্ভব হয়েছে।

তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই একেবারে আগুন বোলিং করছেন জসপ্রীত বুমরাহ। উসমান খোওয়াজার পর এবার তিনি অজি ওপেনার নাথান ম্যাকসুইনির উইকেটও শিকার করলেন। ১৮.৩ ওভারে ম্যাকসুইনি দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৪৯ বলে তিনি মাত্র ৯ রান করেছেন। ভারত যে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে তা বলা যেতেই পারে। ২০ ওভার শেষে ক্যাঙারুরা ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। উইকেটে রয়েছেন মারনাস লাবুশেন (৩) এবং স্টিভ স্মিথ (২)।

টস হারার পর গাব্বায় প্রথমে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। শুরুর দিকটা দুই ওপেনারই বেশ দেখেশুনে ব্যাট করেছিলেন। প্রথম দিনের শেষে ক্যাঙারুরা কোনও উইকেট না হারিয়েই ২৮ রান করেছিল। কিন্তু, দ্বিতীয় দিনের শুরুতে তাঁরা দুজনেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। 

তবে এই টেস্টের প্রথম দিন গাব্বার উইকেট থেকে বোলাররা অবশ্য কোনও সুবিধাই আদায় করতে পারেননি। আর সেকারণে রীতিমতো টেনশনে পড়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ।

আসলে, সোশ্যাল মিডিয়ায় বুমরাহের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় দেখা যাচ্ছে, বল করার পরই রীতিমতো টেনশনে পড়ে গিয়েছেন বুমরাহ। কারণ এই উইকেট থেকে কোনও ফায়দাই তোলা যাচ্ছে না। তিনি বলছেন, এই উইকেটে যতই বল করো না কেন, কোনও সুইং পাওয়া যাবে না।

প্রসঙ্গত, প্রথম দিনের শেষে বুমরাহ ৬ ওভারে ৮ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। যদিও এই উইকেট থেকে কোনও অ্যাডভান্টেজ না মেলায় মহম্মদ সিরাজও কোনও উইকেট পাননি। সিরাজ প্রথমদিন চার ওভার বল করেছেন। কিন্তু, তাঁর বলেও কোনও বিপদ সংকেত দেখতে পাওয়া যায়নি।


```