
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 7 November 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া দুটো দলের কাছেই পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্যাঙারুদের দেশে টিম ইন্ডিয়া আপাতত জয়ের হ্যাটট্রিক করতে চায়।
গত ২ বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। দু'বারই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করেছে। তবে এবারের সিরিজটা স্পেশাল হতে চলেছে। গত ৩৫ বছরে বর্ডার-গাভাসকার ট্রফিতে যা হয়নি, এবার সেটাই রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের নেতৃত্বে হতে চলেছে।
আসলে ৩৫ বছর পর ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল বর্ডার-গাভাসকার সিরিজে মোট পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে। ইতিপূর্বে ১৯৯১-৯২ সালে দুটো দেশের মধ্যে পাঁচ ম্য়াচের সিরিজ আয়োজন করা হয়েছিল। অর্থাৎ, ৩৫ বছর পর ফের রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের নেতৃত্বে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া।
গতবার যখন এই দুটো দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল, সেইসময় ক্যাঙারুদের আধিপত্য দেখতে পাওয়া গিয়েছিল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দাপুটে পারফরম্য়ান্সে টিম ইন্ডিয়া ৪-০ ব্যবধানে সিরিজটা হেরে গিয়েছিল। সিরিজের একটা ম্য়াচ টিম ইন্ডিয়া কোনওরকমে ড্র করেছিল।