
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 25 November 2024 10:16
দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হল। দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া কার্যত শাসন করল। জোড়া উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। আপাতত পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া রীতিমতো কোনঠাসা হয়ে গিয়েছে।
তৃতীয় দিন বিকেলবেলা ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সামনে ছিল ৫০০-র উপর রানের পাহাড়। সেই চার ক্যাঙারুবাহিনীর টপ অর্ডার সামলাতে পারল না। দিনের অন্তিম সেশনেই ফিরে যান ম্য়াকসুইনি, প্যাট কামিন্স এবং মারনাস লাবুশেন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে তারা মাঠ ছাড়ে।
চতুর্থ দিন সকালে তুলনামূলক ভাল ব্যাট করছিল অস্ট্রেলিয়া। শুরুতে উসমান খোওয়াজা ফিরে গেলেও স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের মধ্যে পঞ্চম উইকেটে ৫০ রানের (৯২ বলে) পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও স্মিথ ১৭ রানে আউট হয়ে যান। লাঞ্চের আগে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ট্রাভিস হেড।
আপাতত টিম অস্ট্রেলিয়া ১০৪ রান করেছে। জিততে হলে আরও ৪৩০ রান করতে হবে। অন্যদিকে ভারতের দরকার আর ৫ পাঁচ উইকেট। হাতে রয়েছে পাঁচটি সেশন। সবমিলিয়ে টিম ইন্ডিয়া যে এগিয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।