Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

টসে জিতল ভারত, বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের! একাধিক বদল টিম ইন্ডিয়ায়

সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে।

টসে জিতল ভারত, বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের! একাধিক বদল টিম ইন্ডিয়ায়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 14 December 2024 05:29

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের তৃতীয় ম্যাচটি শনিবার (১৪ ডিসেম্বর) অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে ব্রিসবেন টেস্টের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বললেন, 'এই উইকেটে নিঃসন্দেহে প্রথমে বোলিং নেওয়া যেতেই পারে। আকাশে মেঘ রয়েছে। সামান্য ঘাসও রয়েছে উইকেটে। সেকারণে প্রথমে বল করাটাই সমীচিন হবে।'

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ :

উসমান খোওয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং জস হ্যাজেলউড।

প্রসঙ্গত, এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। অস্ট্রেলিয়াকে তারা ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটা অ্যাডিলেডে খেলা হয়েছিল। গোলাপি বলের এই ডে-নাইট টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া কার্যত মুখ থুবড়ে পড়ে। দ্বিতীয় ম্যাচে তারা ১০ উইকেটে পরাস্ত হয়। সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যে দল ব্রিসবেন টেস্ট জিততে পারবে, তারা অবশ্যই অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে।


```