Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরমার অস্ট্রেলিয়ার দম্ভ, চালকের আসনে টিম ইন্ডিয়া

আপাতত টিম ইন্ডিয়ার সামনে ৪৬ রানের লিড রয়েছে।

চুরমার অস্ট্রেলিয়ার দম্ভ, চালকের আসনে টিম ইন্ডিয়া

জসপ্রীত বুমরাহ এবং হর্ষিত রানা

শেষ আপডেট: 23 November 2024 09:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল যে এভাবে কামব্যাক করতে পারবে, সেটা বোধহয় অস্ট্রেলিয়া দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। সৌজন্যে অবশ্যই টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি একাই ৫ উইকেট শিকার করলেন। পারথ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হয়ে গেল। 

এই ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা ভারত অবশ্য খুব একটা ভাল করতে পারেনি। মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বাধিক ৪১ রান করেন নীতীশ কুমার রেড্ডি। 

ভারতের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার পেসাররাও বুঝিয়ে দেন যে তাঁরাও পিছিয়ে নেই। প্রথম দিনের শেষেই অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর আশা করাই হচ্ছিল যে দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়া খুব বেশিক্ষণ হয়ত ব্যাট করতে পারবেন না।

দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারির (২১) উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাথান লায়ন (৫)। শেষ উইকেট স্টার্ককেও (২৬) হর্ষিতই শিকার করেন। প্রথম ইনিংসে হর্ষিত তিনটে উইকেট শিকার করেন। বাকি দুটো উইকেট নেন মহম্মদ সিরাজ। 

আপাতত টিম ইন্ডিয়ার সামনে ৪৬ রানের লিড রয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও বেটার ব্যাটিং পারফরম্য়ান্স আশা করা যেতে পারে। বিশেষ করে বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের থেকে রান প্রত্যাশা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। গোটা দল যদি আর ১৫০-১৬০ রান করতে পারে, তাহলেই ২০০-র বেশি রানে লিড পেয়ে যাবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ভারতের জয়ের একটা সুবর্ণ সুযোগ রয়েছে।


```