Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি পারথ, কীভাবে চক্রব্যুহ ভাঙবে টিম ইন্ডিয়া?

২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া এই স্টেডিয়ামে মোট চারটে টেস্ট ম্য়াচ খেলেছে।

অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি পারথ, কীভাবে চক্রব্যুহ ভাঙবে টিম ইন্ডিয়া?

ম্যাচ শুরুর আগে ফটো সেশনে প্যাট কামিন্স এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 21 November 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচটা আর কয়েকঘণ্টা পরই শুরু হয়ে যাবে। প্রথম ম্যাচটা পারথে আয়োজন করা হচ্ছে। দেশের মাটিতে টিম ইন্ডিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়াও অনেকদিন ধরে কোনও টেস্ট ম্যাচ খেলেনি। কিন্তু টিম ইন্ডিয়ার সবথেকে বড় মাথাব্যথা হল, অস্ট্রেলিয়া সফরে তাদের বরাবরই বেগ পেতে হয়। আর প্রথম টেস্ট ম্যাচটা যেখানে খেলা হচ্ছে, সেই পারথে অস্ট্রেলিয়া আজ পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ হারেনি। এই স্টেডিয়াম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। কিভাবে টিম ইন্ডিয়া এই চক্রব্যুহ ভাঙতে পারবে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০১৮ সালে এই স্টেডিয়ামে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া

২০১৮ সালে পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। সেইসময় টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করলেও, শেষপর্যন্ত ১৪৬ রানে ম্যাচটা হেরে যায়। এরপর ২০১৯ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেখানেই অস্ট্রেলিয়া ২৯৬ রানে জয়লাভ করে। এবার তৃতীয় ম্যাচের কথায় আসা যাক। ২০২২ সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচেও ক্যাঙারুবাহিনী ১৬৪ রানে জয়লাভ করে। শেষপর্যন্ত ২০২৩ সালে এখানে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। সেই ম্যাচে পাকিস্তান ৩৬০ রানের বিশাল ব্যবধানে পরাস্ত হয়।

চারটের মধ্যে একটাও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া

সব মিলিয়ে যদি দেখা যায়, ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া এই স্টেডিয়ামে মোট চারটে টেস্ট ম্যাচ খেলেছে। আর প্রত্যেকটায় দল জয়লাভ করেছে। প্রত্যেকটা ম্যাচেই রানের ব্যবধানে জয়লাভ করেছে অজিরা। অর্থাৎ চতুর্থ ইনিংসে এই উইকেটে যে দল রান তাড়া করতে নামবে, তাদের সামনে লড়াইটা একেবারে সহজ হবে না। ফের অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অজিদের এই দূর্ভেদ্য দূর্গ তারা ভাঙতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

চোটে আক্রান্ত টিম ইন্ডিয়া

এই ম্যাচে আবার টিম ইন্ডিয়া নিজেদের শ্রেষ্ঠ দল নিয়ে মাঠে নামতে পারছে না। অধিনায়ক রোহিত শর্মা এই টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। শুভমান গিলও আচমকা চোট পেয়ে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে মহম্মদ সামি এখনও পর্যন্ত কামব্যাক করতে পারেননি। তিনি ফিট হলে অবশ্যই প্রথম একাদশে সুযোগ পেতেন। কিন্তু, আপাতত সেটা হচ্ছে না। এবার অস্ট্রেলিয়ার মোকাবিলা কীভাবে ভারতীয় ক্রিকেট দল করতে পারে, সেটাই আপাতত দেখার।


```