Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘আমি পারিনি… আর কাউকে এই ভুল করতে বলব না!’ অনুজদের সফল হওয়ার মন্ত্র বাতলে দিলেন পূজারা

রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পর ওয়ান ডাউনে ভারতের বিশ্বস্ত পিলার। পাক্কা এক দশক পূজারা সেই শূন্যস্থান পূরণ করেছেন। বিদেশের মাটিতে অসংখ্যবার কঠিন পরিস্থিতি সামলেছেন। একাহাতে দলকে টেনে তুলেছেন। 

‘আমি পারিনি… আর কাউকে এই ভুল করতে বলব না!’ অনুজদের সফল হওয়ার মন্ত্র বাতলে দিলেন পূজারা

চেতেশ্বর পূজারা

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 August 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারে কোনও দিন তাঁকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়নি। বঞ্চনা আর বৈষম্যের জবাব দিয়েছেন ব্যাট হাতে। না নির্বাচক, না বোর্ড, না সতীর্থ অধিনায়ক, না কোচ—কারও বিরুদ্ধে কোনওদিন সামান্যতম বিষোদ্গার করেননি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। রবিবার আপাত-জৌলুসহীন ঠাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর (Cheteshwar Pujara Retirement) পরও ক্ষোভ নয়, অসন্তোষ নয়, অপ্রাপ্তি কিংবা তিলার্ধ অতৃপ্তি নয়, তাঁর গলায় শোনা গিয়েছে ধন্যবাদ আর কৃতজ্ঞতার সুর।

যদিও এর পাশাপাশি অনুচ্চকিত, শান্ত মেজাজে তিনি নির্বাচনের বাস্তবতার দিকেও আঙুল তুলেছেন। তরুণ প্রজন্মকে পূজারার স্পষ্ট বার্তা—শুধু টেস্টে মন দিলেই হবে না, সাদা বলের ক্রিকেটেও নজর রাখতে হবে। না হলে জাতীয় দলে ঢোকার রাস্তা কার্যত বন্ধ। যে কাজ তিনি নিজে করেননি, ফল ভুগেছেন, সেই বিষয়ে অনুজদের সতর্ক করেছেন।

ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলে ৭,০০০-রও বেশি রান, ১৯টি শতরান, ৩৫টি অর্ধশতরান। অথচ আইপিএলে ডাক পেলেও নাম নেই। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৪-তে। এরপর বছর বছর নিলামে নাম ওঠে, দল মেলে না। আর তাই কেরিয়ারের সমাপ্তি টেনে দ্বিধাহীন পূজারা জানিয়ে দিলেন তেতো সত্যি। তাঁর কথায়, ‘সত্যি বলতে আমি কোনও তরুণ ক্রিকেটারকে শুধু টেস্টে মন দিতে বলব না। সময় পালটাচ্ছে। টেস্ট টিকে থাকবে, বাঁচবে। কিন্তু এই ফরম্যাটে সুযোগ পেতে গেলে আইপিএল কিংবা জাতীয় ওয়ান ডে অথবা টি-২০ দলে পারফর্ম করতেই হবে। সাদা বলের ক্রিকেটে যদি ভাল না খেলো, তবে টেস্ট দলে ঢোকার সম্ভাবনা ভীষণ কম!’

অভিজ্ঞতা আর বাস্তবতার কঠোর মাটিতে দাঁড়িয়ে তাঁর সংযোজন, ‘হয়তো ব্যতিক্রম রয়েছে। রঞ্জি ট্রফি থেকে এক-দু’জন অসাধারণ খেলোয়াড় উঠে আসতে পারেন। কিন্তু এমন ঘটনা বিরল। টেস্টে জায়গা পেতে চাইলে রঞ্জি বা দলীপ ট্রফিতে তোমাকে ভয়ংকর ভাল খেলতে হবে। তবে সহজ পথটা আসলে সাদা বলের ক্রিকেটে!’

ভণিতা না করে স্পষ্ট ভাষায় পূজারার সতর্কবাণী, ‘ভবিষ্যৎ আসলে সাদা বলের ক্রিকেটের সঙ্গে টেস্টকে বয়ে নিয়ে যাবে। তাই তরুণদের উচিত, তিনটি ফরম্যাটেই খেলে যাওয়া। আমি সেটা পারিনি। আর কাউকে এই ভুল করতে বলব না।’ যদিও এতকিছুর পরেও শেষমেশ টেস্টের মাহাত্ম্য মনে করাতে ভোলেননি। পূজারার বক্তব্য, ‘টেস্ট এখনও ক্রিকেটের চূড়ান্ত মাপকাঠি। সম্মান চাইলে, সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি চাইলে, লাল বলের ক্রিকেটে খেলতে হবে, সফল হতে হবে।’

রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পর ওয়ান ডাউনে ভারতের বিশ্বস্ত পিলার। পাক্কা এক দশক পূজারা সেই শূন্যস্থান পূরণ করেছেন। বিদেশের মাটিতে অসংখ্যবার কঠিন পরিস্থিতি সামলেছেন। একাহাতে দলকে টেনে তুলেছেন। সজ্জা-শিরস্ত্রাণ খুলে রাখার পর তরুণদের উদ্দেশে তাঁর খোলাখুলি চেতাবনি—শুধু ধৈর্য আর সংযমের পাঠাভ্যাস নয়, বাস্তবতার সঙ্গেও তাল মেলাতে হবে। সাদা বল আর লাল বলকে একসঙ্গে ধরে এগোনো জরুরি। না হলে জাতীয় দলে দরজা খোলা থাকলেও ভিতরে ঢোকার রাস্তা ক্রমশ সঙ্কীর্ণ হবে।


```