Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বিপদ বাড়াবে ভারতের? জানুন সেমিফাইনালের সমীকরণ

ভারত আপাতত চতুর্থ এবং শ্রীলঙ্কা ০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বিপদ বাড়াবে ভারতের? জানুন সেমিফাইনালের সমীকরণ

ভারতের মহিলা ক্রিকেট দল

শেষ আপডেট: 9 October 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ মহিলা টি-২০ বিশ্বকাপের লড়াই ইতিমধ্যে বেশ জমে উঠেছে। হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ অভিযান শুরু করেছে। যদিও তারা প্রথম ম্য়াচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে। এই হারের কারণে ভারতের সেমিফাইনাল পর্বে ওঠা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।

যদিও গত ৮ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ সেমিফাইনালের অঙ্কটা অনেকটাই বদলে দিয়েছে। এই ম্যাচে কিউয়িরা ৬০ রানে পরাস্ত হয়েছে। এবার সেমিফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে একটা ছোট কাজ করতে হবে।ড়িয়ে রয়েছে।

পয়েন্ট টেবিলে রদবদল

প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়ার সামনে শেষ চারের লড়াই অনেকটা সহজ হয়ে যায়। এবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর টিম ইন্ডিয়া কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

আপাতত ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুটো ম্য়াচের মধ্যে একটায় জয়লাভ করেছে। তবে পয়েন্ট টেবিলে ভারত এখনও চার নম্বরে রয়েছে। কারণ টিম ইন্ডিয়ার রানরেট একেবারে ভাল নয়। সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতকে শুধুমাত্র বাকি প্রত্যেকটা ম্য়াচ জিতলেই চলবে না, রান রেটটাও ভাল করতে হবে।

বর্তমান পয়েন্ট টেবিলের হাল-হকিকত

এ গ্রুপে অস্ট্রেলিয়া আপাতত শীর্ষস্থানে রয়েছে। তারা ২ ম্যাচের মধ্যে দুটোতেই জয়লাভ করে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আপাতত তিন নম্বরে নেমে এসেছে নিউজিল্যান্ড। ভারত আপাতত চতুর্থ এবং শ্রীলঙ্কা ০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দাঁ


```