Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৭ কোটি দর উঠলেও পাবেন না পুরো টাকা! কত ঢুকবে ঋষভের পকেটে?

দিল্লি ক্যাপিটালসকে বিদায় জানিয়ে ঋষভ পন্থ ইতিমধ্যে একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

২৭ কোটি দর উঠলেও পাবেন না পুরো টাকা! কত ঢুকবে ঋষভের পকেটে?

লখনউ সুপার জায়ান্টেসের ক্রিকেটার ঋষভ পন্থ

শেষ আপডেট: 27 November 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল নিলাম অনুষ্ঠানে ইতিহাস কায়েম করেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। আইপিএল টুর্নামন্টে সবথেকে মূল্যবান ক্রিকেটারের খেতাব এবার তাঁর ঝুলিতেই এসেছে। দিল্লি ক্যাপিটালস পন্থকে রিলিজ করার পর লখনউ সুপার জায়ান্ট তাঁকে ২৭ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। কিন্তু, আপনারা কি জানেন যে ২৭ কোটির পরিবর্তে মাত্র ১৮.৯ কোটি টাকাই ঋষভের পকেটে ঢুকেছে। কেন এমনটা হল, আসুন সেটাই জেনে নেওয়া যাক।

ঋষভের পকেটে ঢুকবে মাত্র ১৮.৯ কোটি টাকা!

দিল্লি ক্যাপিটাল থেকে রিলিজড হওয়ার পর আইপিএল নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির নজর ঋষভের উপরেই ছিল। মেগা অকশনের আগে জল্পনা শুরু হয়েছিল যে এই নিলাম অনুষ্ঠানে তিনি যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন। শেষপর্যন্ত তেমনই দেখতে পাওয়া গেল।

ঋষভের দর ২৭ কোটি টাকা পর্যন্ত উঠলেও তিনি হাতে পাবেন মাত্র ১৮.৯ কোটি টাকা। সংবাদমাধ্যম সূত্রের খবর, ২৭ কোটির মধ্যে ৮.১ কোটি টাকা ভারত সরকার ট্যাক্স হিসেবে কেটে নেবে। এরপর ২০২৫ আইপিএল স্যালারি হিসেবে পন্থ ১৮.৯ কোটি টাকা পাবেন।

আসন্ন আইপিএলে ধামাকাদার পারফরম্য়ান্সের জন্য প্রস্তুত ঋষভ

দিল্লি ক্যাপিটালসকে বিদায় জানিয়ে ঋষভ পন্থ ইতিমধ্যে একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে লখনউকে নেতৃত্ব দিতে পারেন ঋষভ পন্থ।

ইতিপূর্বে. গত তিন মরশুম লখনউ সুপার জায়ান্টকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। অন্য়দিকে, ঋষভ ছিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক। এবার দুজনের মধ্যেই দল অদল-বদল হয়েছে। এলএসজি-কে নেতৃত্ব দিতে পারেন ঋষভ পন্থ। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন কেএল রাহুল।


```