Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম দিনের নিলাম শেষ, কত টাকা রয়েছে KKR-এর হাতে?

অর্থাৎ প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্সের কাছে মোট ১৩ ক্রিকেটার রয়েছে।

প্রথম দিনের নিলাম শেষ, কত টাকা রয়েছে KKR-এর হাতে?

প্রথম দিনটা বেশ ভালই কাটল কলকাতার

শেষ আপডেট: 25 November 2024 00:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল নিলামের বর্ণাঢ্য প্রথম দিন শেষ হল। প্রথম দিন কলকাতা নাইট রাইডার্স মোট সাতজন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ,  এবং মায়াঙ্ক মার্কণ্ডে।

কোন ক্রিকেটারকে কত টাকায় নিল কেকেআর?

ভেঙ্কটেশ আইয়ার - ২৩.৭৫ কোটি (ক্যাপড)
অনরিক নোর্খিয়া - ৬.৫ কোটি (ক্যাপড)
কুইন্টন ডি কক - ৩.৬ কোটি (ক্যাপড)
অঙ্গকৃশ রঘুবংশী - ৩ কোটি (আনক্যাপড)
রহমানউল্লাহ গুরবাজ - ২ কোটি (ক্যাপড)
বৈভব অরোরা - ১.৮ কোটি (আনক্যাপড)
মায়াঙ্ক মার্কণ্ডে - ৩০ লাখ (আনক্যাপড)

অর্থাৎ প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্সের কাছে মোট ১৩ ক্রিকেটার রয়েছে। এরমধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। পাশাপাশি তাদের মানিব্যাগে আপাতত ১০ কোটি ৫ লাখ টাকা পড়ে রয়েছে। সোমবার অর্থাৎ নিলামের দ্বিতীয় দিন এই টাকা কেকেআর ব্রিগেড কীভাবে খরচ করে, সেটাই এখন দেখার।

দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত ভেঙ্কটেশ?

অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের ট্রফি তিনি ডিফেন্ড করতে চান। তাঁর এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, ভেঙ্কটেশকেই হয়ত কেকেআর ব্রিগেডের আগামী অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে।

তিনি বলেন,   'আমাকে এতটা বিশ্বাস করার জন্য় অনেক ধন্যবাদ। আমার উপর প্রচন্ড ভরসা করা হয়েছে। আরও একবার কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সত্যি কথা বলতে কী, এখন আমার কথা বলার ভাষা নেই। তবে KKR-এর সদস্য হতে পেরে আমি গর্বিত। আমরা সবাই মিলে আরও একবার আইপিএল খেতাব ডিফেন্ড করার চেষ্টা করব। এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখব। আমাকে দলে নেওয়া জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।'


```