Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরু টেস্ট হারতেই বিপদ বাড়ল ভারতের? খেলতে পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?

বেঙ্গালুরু টেস্টে ভারতকে হারানোর পর নিউজিল্যান্ড ক্রিকেট দলের যথেষ্ট লাভ হয়েছে।

বেঙ্গালুরু টেস্ট হারতেই বিপদ বাড়ল ভারতের? খেলতে পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 20 October 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচেই ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর এই পরাজয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।

এই টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়া ৭৪.২৪ শতাংশ জয় নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছিল। কিন্তু, এবার ভারতের ঝুলিতে ৬৮.০৬ শতাংশ জয় রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত এক নম্বরেই রয়েছে। আর ৬২.৫০ শতাংশ জয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

মোটা লাভ হল নিউজিল্যান্ডের

বেঙ্গালুরু টেস্টে ভারতকে হারানোর পর নিউজিল্যান্ড ক্রিকেট দলের যথেষ্ট লাভ হয়েছে। বর্তমানে তারা সটান চার নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দল আপাতত পাঁচ নম্বরে নেমে গিয়েছে। আগে তারা চার নম্বরে ছিল। ভারত এবং অস্ট্রেলিয়ার পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের ঝুলিতে ৫৫.৫৬ শতাংশ জয় রয়েছে।

পয়েন্টস টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান?

ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের পর এই তালিকায় একমাত্র ওয়েস্ট ইন্ডিজই রয়েছে। তারা ১৮.৫২ শতাংশ জয়লাভ করেছে। পাকিস্তানের উপরে তো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। তারা যথাক্রমে ৩৪.৩৮ এবং ৩৮.৮৯ শতাংশ জয়লাভ করেছে।

ফাইনালে কারা খেলবে এখনও অনিশ্চিত

ভারত এবং অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে শীর্ষ দুই স্থান অর্জন করলেও, ফাইনালে কারা খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দলগুলোর মধ্যে আরও ম্যাচ আয়োজন করা হলে, বিষয়টা স্পষ্ট হবে। পরিস্থিতি আরও রোমাঞ্চকর হবে। ভারত এবং অস্ট্রেলিয়া ছাড়াও শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে পা বাড়িয়ে রয়েছে।


```