.jpg)
১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নীতীশ রেড্ডি
শেষ আপডেট: 29 December 2024 05:29
দ্য ওয়াল ব্যুরো : ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের প্রথম ইনিংসে লড়াকু ব্যাটিং করল টিম ইন্ডিয়া। রবিবার ভোর সাড়ে চারটে থেকে এই ম্যাচ শুরু হয়েছে। তবে খুব বেশিক্ষণ ভারতের ইনিংস দীর্ঘায়িত হল না। ৩৬৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম ইনিংসে নীতীশ কুমার রেড্ডি দুর্দান্ত শতরান করেন। শেষপর্যন্ত তিনি ১১৪ রান করে আউট হয়েছেন। এছাড়া ৮৪ রান করেছেন যশস্বী জয়সওয়াল। এছাড়া দলের কঠিন সময়ে হাফসেঞ্চুরি করে নীতীশকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর।
এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্টের ভাগ্য কী হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আপাতত অস্ট্রেলিয়া ১০৫ রানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে তারা যদি আজ গোটা দিনও ব্যাট করে, তাহলে কমপক্ষে ২৫০ রানের লিড নিতে পারবে। সেক্ষেত্রে পঞ্চমদিন ভারতের পক্ষে এই রান তাড়া করে জেতা বেশ কঠিন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন যে এই ম্যাচটা ড্র হতে পারে।
এবার যদি ড্র'ই হয়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার কোনও সম্ভাবনা থাকবে? কোন অঙ্কে টিম ইন্ডিয়ার সামনে রাস্তা মসৃণ হবে? আসুন, দেখে নেওয়া যাক।
ইতিমধ্যে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে পড়েছে। ক্যাঙারু ব্রিগেডের হয়ে ওপেন করতে নেমেছেন স্যাম কনস্টাস এবং উসমান খোওয়াজা। প্রথম ইনিংসে কনস্টাস বেশ বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা কী পরিকল্পনা নেন, সেটাই আপাতত দেখার।