Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যকুমারের না থাকার মানে ‘এক্স-ফ্যাক্টর’ চলে যাওয়া, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন রায়না

রায়নার মতে, দুবাইয়ের স্টেডিয়ামগুলোর মাপজোক আর পাঁচটা মাঠের চেয়ে আলাদা। এখানে মাঠের সামনের পরিধি ছোট। কভারের অঞ্চল তুলনায় বড়। সূর্যকুমার যে ধরনের শট খেলে থাকেন, তাতে করে এই বিশেষ মাঠে তিনি আলাদা ফ্যাক্টর হয়ে উঠতে পারতেন।

সূর্যকুমারের না থাকার মানে ‘এক্স-ফ্যাক্টর’ চলে যাওয়া, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন রায়না

সূর্যকুমার যাদব-সুরেশ রায়না

শেষ আপডেট: 19 January 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সুরেশ রায়না। যিনি মনে করেন এবারও এই খেতাব ঘরে আনতে পারে রোহিত ব্রিগেড।

গতকাল মুম্বইয়ে ঘোষিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিম। সেখানে বেশ কিছু ক্রিকেটারের থাকা-না থাকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও একজনের অনুপস্থিতি ছাড়া বাকিদের নিয়ে যথেষ্ট আশাবাদী রায়না। এবং সেই খেলোয়াড়ের নাম সূর্যকুমার যাদব। প্রাক্তন ব্যাটসম্যান মনে করেন, সূর্যকুমারই হতে পারতেন ভারতের এক্স-ফ্যাক্টর। দুবাইয়ের মাঠে যাঁর না থাকা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেন একথা বলেছেন তিনি? রায়নার মতে, দুবাইয়ের স্টেডিয়ামগুলোর মাপজোক আর পাঁচটা মাঠের চেয়ে আলাদা। এখানে মাঠের সামনের পরিধি ছোট। কভারের অঞ্চল তুলনায় বড়। সূর্যকুমার যে ধরনের শট খেলে থাকেন, তাতে করে এই বিশেষ মাঠে তিনি আলাদা ফ্যাক্টর হয়ে উঠতে পারতেন বলে জানিয়েছেন রায়না।

পাশাপাশি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যর আস্তিনে থাকা শটের বৈচিত্র্য, বিশেষ করে সুইপ খেলায় দক্ষতা, মাঠের যে কোনও অঞ্চলের বাইরে বাউন্ডারি হাঁকানোর ক্ষমতার প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ব্যাটার। তাঁকে ‘গেমচেঞ্জার’ বলেও বিশেষিত করেছেন। বিশেষ করে পরে ব্যাট করার সময় ওভারপিছু ৯ রানের হিসেবে তাড়া করতে হলে যে মুনশিয়ানা প্রয়োজন, তা সূর্যকুমারের ব্যাটিংয়ে রয়েছে। তাঁর না থাকার অর্থ ফিনিশারের অভাব। যে কারণে লোয়ার মিডল অর্ডারে সমস্যায় পড়তে পারে ভারত। সুরেশ রায়নার আশঙ্কা, ‘ওঁর অনুপস্থিতির ফলে উপরের তিনজন ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। তাঁদের রান করতে হবে। অথচ ভারতের টপ অর্ডার ছন্দে নেই।‘


```