Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন হর্ষিতের জন্য খুলছে না টিম ইন্ডিয়ার দরজা? জেনে নিন

বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত তাঁকে অপেক্ষাই করতে হচ্ছে।

কেন হর্ষিতের জন্য খুলছে না টিম ইন্ডিয়ার দরজা? জেনে নিন

টিম ইন্ডিয়ায় ডেবিউয়ের অপেক্ষায় হর্ষিত রানা

শেষ আপডেট: 11 October 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম দুটো ম্য়াচে টিম  ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করে ২-০ ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

তবে প্রথম দুটো ম্য়াচে তারকা পেসার হর্ষিত রানা খেলার সুযোগ পাননি। টি-২০ বিশ্বকাপের পর থেকেই তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়মিত সদস্য হিসেবেই থেকে গিয়েছেন।

কেন পাচ্ছেন না সুযোগ?

বাংলাদেশের বিরুদ্ধে এই তিন ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার পেস ডিপার্টমেন্টে রয়েছেন মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। কিন্তু, প্রথম দুটো ম্য়াচে হর্ষিত রানা ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে জায়গা পাননি। আসলে, প্রথম টি-২০ ম্য়াচে আর্শদীপ ৩ উইকেট শিকার করেন। সেকারণে তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মায়াঙ্ক যাদবও নিজের গতির দৌলতে সবাইকে প্রভাবিত করেছিলেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডিও মিডিয়াম পেস বোলিংয়ে সকলের নজর কেড়েছেন। আর এই কারণেই প্লেয়িং ইলেভেনে খেলার সুযোগ পাচ্ছেন না হর্ষিত রানা।

২০২৪ টি-২০ বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়ার সদস্য

২০২৪ টি-২০ বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানা। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু, প্রথম একাদশে তাঁর ঠাঁই হয়নি। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজেও তিনি ডেবিউ করার সুযোগ পাননি। এরপর বাংলাদেশের বিরুদ্ধেও এখনও পর্যন্ত তাঁকে অপেক্ষাই করতে হচ্ছে।

আইপিএল টুর্নামেন্টে সেনসেশন বোলিং

২০২৪ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্সের দৌলতে বিপক্ষ দলের ঘুম কেড়ে নিয়েছিলেন। এই মরশুমে তিনি ১৩ ম্য়াচে ৯.০৮ ইকোনমি রেটে বল করে মোট ১৯ উইকেট শিকার করেন। আশা করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে হর্ষিত রানা ডেবিউ করতে পারেন।


```