.jpg)
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 4 December 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার 'স্পেশাল' ক্রিকেটার, যাঁর নেতৃত্বে খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের ৪ অধিনায়ক! এমন প্রশ্ন আপনাকে যদি করা হয়, তাহলে হয়ত খানিকক্ষণের জন্যও চিন্তা করতে হবে। আপনার মনে হতেই পারে যে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মধ্যে কোনও একজন ক্রিকেটার হতে পারেন। কিন্তু, তেমনটা একেবারেই নয়। এই ক্রিকেটার টিম ইন্ডিয়ার একজন তারকা অলরাউন্ডার। একার দমেই একাধিক ম্যাচ জিতিয়েছেন টিম ইন্ডিয়াকে। যদি আপনি এখনও না বুঝতে পারেন, তাহলে এই ক্রিকেটারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমানে রোহিত শর্মা টেস্ট এবং একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে রোহিত অবসর গ্রহণ করার পর অধিনায়কত্বের দায়িত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনটে ফরম্য়াটেই সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই দায়িত্ব পালন করেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেন তিলক বর্মা। অর্থাৎ রোহিত, সূর্যকুমার, বুমরাহ এবং তিলক ভারতের চার ক্রিকেটার যাঁরা কোনও না কোনও ফরম্য়াটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
এই ক্রিকেটার আর কেউ নন, বরং হার্দিক পান্ডিয়া। গত মরশুমে হার্দিকের হাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। এটা আমরা সকলেই খুব ভাল করে জানি। রোহিত, বুমরাহ, তিলক এবং সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য। আর এই ৪ ক্রিকেটারকেই নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
যদিও হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। পয়েন্ট টেবিলে তারা একেবারে লাস্ট বয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল। ১৪ ম্য়াচের মধ্যে মুম্বই মাত্র চারটে ম্য়াচেই জিততে পেরেছিল। বাকি ১০ ম্য়াচে তারা হেরে গিয়েছিল। এই পরিস্থিতিতে আসন্ন মরশুমে মুম্বই ধামাকাদার পারফরম্য়ান্সের অপেক্ষা করছে। সম্প্রতি মেগা অকশনে তারা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকেও দলে নিয়েছে।