স্রেফ মাঠের ফলাফল নয়, সম্পর্কের বনিয়াদও কি তাঁকে বদলে দিচ্ছে? জবাব যাই হোক না কেন, ময়দানে সাফল্য, বাইরে রোমান্টিক উপহার—দুটো মিলিয়ে চলতি সপ্তাহটা হার্দিকের জন্য সবিশেষ স্মরণীয়।

মাহিকার সঙ্গে হার্দিক
শেষ আপডেট: 30 March 2026 14:15
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মরসুম মানেই তুমুল ব্যস্ততা। দলের তারকা অলরাউন্ডার তিনি, অধিনায়কও বটে। কিন্তু শত ঝামেলার মধ্যেও প্রেমিকের ‘কর্তব্য’ ভোলেননি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বান্ধবী মাহিকা শর্মাকে (Mahika Sharma) চমকে দিয়ে দেশে হালফিলে ল্যান্ড করা হালফ্যাশনের মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাসের চাবি তুলে দিলেন মুম্বই ইন্ডিয়ানসের দলনেতা। দাম প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। এই ছবি, প্রত্যাশিতভাবেই, সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।
প্রায় ২ কোটির মার্সিডিজ
মাহিকাকে এই গাড়ি উপহার দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে হার্দিক নিজের জন্য কিনেছিলেন প্রায় ১২ কোটি টাকার ফেরারি। দুটো কেনাকাটার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই! মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাসটি ভারতে সদ্য লঞ্চ হয়েছে। যেমন জমকালো, তেমন প্রশস্ত। অনেকেই একে ‘অন্যতম সেরা লাক্সারি গাড়ি’র তকমা দিয়েছেন।
ময়দানের পারফরম্যান্স
মাঠের বাইরে উপহার, মাঠে সাফল্য—দুটোই একই সপ্তাহে। রবিবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ছয় উইকেটে জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নাইট বাহিনী করেছিল ২২১ রান। জবাবে মুম্বই ১৯.১ ওভারে টার্গেট চেজ করে ফেলে। সৌজন্যে রোহিত শর্মা (৭৮) ও রায়ান রিকেলটন (৮১) ঝোড়ো ইনিংস। তাঁদের ব্যাটে ভর করে মুম্বই লক্ষ্যে পৌঁছে যায় খুব সহজে।
Hardik Pandya gifted India’s first Mercedes-Benz V-Class to his girlfriend Mahieka sharma today, and its price is around ₹1.7 crore.🫡 pic.twitter.com/JXdn6dD5Jk
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 29, 2026
১৩ বছরের অপেক্ষা শেষ
সংখ্যাটা চমকে দেওয়ার মতো—২০১২ সালের পর থেকে আইপিএলের প্রতিটি মরসুমের প্রথম ম্যাচে হেরে এসেছে মুম্বই। টানা ১৩টি সিজন! এবার সেই অপেক্ষার অবসান। জয় দিনেই জার্নি শুরু। অধিনায়ক হার্দিক ম্যাচ শেষে আপ্লুত। বললেন, ‘১৩ বছর অনেক লম্বা সময়। প্রতিবার আসি, জিততে চাই। অবশেষে পারলাম— পুরো দল খুশি!’
খুশি নিতে নিজেও। হার্দিক আগেও জানিয়েছেন, মাহিকা তাঁর জীবনে আসার ফলে খেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে। স্রেফ মাঠের ফলাফল নয়, সম্পর্কের বনিয়াদও কি তাঁকে বদলে দিচ্ছে? জবাব যাই হোক না কেন, ময়দানে সাফল্য, বাইরে রোমান্টিক উপহার—দুটো মিলিয়ে চলতি সপ্তাহটা হার্দিকের জন্য সবিশেষ স্মরণীয়।