Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2025: শেষবেলায় ঘুম ভাঙল নবাবদের, মার্শের সেঞ্চুরিতে গুজরাতের হার

একটা দলের কাছে ম্যাচটা ছিল নিয়মরক্ষার, আর অপরদলের কাছে এই ম্যাচ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করার। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেই জিতে গেল লখনউ সুপার জায়েন্টস (LSG)। ৩৩ রানে তারা হারিয়ে দিল গুজরাত টাইটানসকে (GT)।

IPL 2025: শেষবেলায় ঘুম ভাঙল নবাবদের, মার্শের সেঞ্চুরিতে গুজরাতের হার

মিচেল মার্শ

শেষ আপডেট: 23 May 2025 00:14

দ্য ওয়াল ব্যুরো: একটা দলের কাছে ম্যাচটা ছিল নিয়মরক্ষার, আর অপরদলের কাছে এই ম্যাচ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করার। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেই জিতে গেল লখনউ সুপার জায়েন্টস (LSG)। ৩৩ রানে তারা হারিয়ে দিল গুজরাত টাইটানসকে (GT)।

বড্ড দেরি করে ঘুম ভাঙল লখনউ-এর। এদিন তারা যে পারফরম্যান্স দেখাল, তা আগে দেখালে হয়তো সঞ্জীব গোয়েঙ্কার রাতের ঘুম উড়ে যেত না।

 এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। কিন্তু সেই সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে ফিরে এল। ওপেনিংয়ে ঝড় তুললেন এলএসজির দুই ওপেনার এইডেন মার্করাম আর মিচেল মার্শ (Mitchel Marsh)।

৫৬ বলে শতরান হাঁকালেন মিচেল মার্শ। এডেন মার্করাম ৩৬ রানে আউট হয়ে গেলেও, মার্শের সেঞ্চুরিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড়ো স্কোর করে লখনউ সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত ৬৪ বলে ১১৭ রান করে আউট হন মার্শ। নিকোলাস পুরান ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রান তোলে লখনউ। জবাবে শাহরুখ খান (২৯ বলে ৫৭) লড়াই করলেও, ৯ উইকেটে ২০২ রান তোলে গুজরাট। ৩৩ রানে জেতে লখনউ।

এদিন হারলেও পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষস্থানেই থাকল গুজরাত। তবে আরসিবি ও পাঞ্জাব পরের ম্যাচে জিতলেই কিন্তু টপকে যাবে গিলদের।


```