Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মাত্র ৪ শব্দেই বাজিমাত, ভারত জেতার পর কী বললেন 'গুরু' গম্ভীর?

শনিবার মধ্যরাতেই (১৩ অক্টোবর) গৌতম গম্ভীর একটি টুইট করেছেন।

মাত্র ৪ শব্দেই বাজিমাত, ভারত জেতার পর কী বললেন 'গুরু' গম্ভীর?

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 13 October 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার দায়িত্ব গৌতম গম্ভীর গ্রহণ করার পর এত বড় সাফল্য এর আগে আসেনি। সেকারণে খুব স্বাভাবিকভাবে তিনি উচ্ছ্বসিত।

শনিবার মধ্যরাতেই (১৩ অক্টোবর) তিনি একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন 'আ ট্যুর ডি ফোর্স'। সেইসঙ্গে ট্রফি নিয়ে টিম ইন্ডিয়ার উচ্ছ্বাসের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ধামাকাদার সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও জ্বালাময়ী ব্যাটিং করলেন। সেই সুবাদে ভারত ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে।

এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৬৪ রান করে। শেষপর্যন্ত এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করেছে।


```