Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'গম্ভীর আমার বন্ধু নন', কেন এমন বললেন প্রাক্তন সহ-খেলোয়াড়? দেখুন ভিডিও

চলতি বছর গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স ১০ বছর পর আইপিএল খেতাব জয় করেছে।

'গম্ভীর আমার বন্ধু নন', কেন এমন বললেন প্রাক্তন সহ-খেলোয়াড়? দেখুন ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 16 September 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় খুব কম রয়েছেন। ক্রিকেটার হিসেবে তাঁর সুখ্যাতি তো ছিলই, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করছেন। চলতি বছর তাঁর মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স ১০ বছর পর আইপিএল খেতাব জয় করেছে। 

কিন্তু, সুনামের পাশাপাশি গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কও নেহাতই কম নেই। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে তাঁর বিবাদ কারোর কাছেই অজানা নয়। সম্প্রতি টিম ইন্ডিয়ার এক প্রাক্তন ক্রিকেটার গম্ভীরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন।

পডকাস্টে এসে বিতর্কিত মন্তব্য ক্রিকেটারের

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সম্প্রতি রাজ শামানির ইউটিউব পডকাস্টে এসেছিলেন। সেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের একাধিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, একটা সময় তো বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারকেও চার নম্বরে ব্যাট করতে হয়েছিল।

আকাশ চোপড়ার কথায়, 'ভারতীয় ক্রিকেট দল বরাবরই যথেষ্ট ভালো ছিল। আমরা যখন খেলতাম, সেইসময় শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির মধ্যে যে কোনও একজনই প্রথম একাদশে সুযোগ পেতেন। ওপেনিংয়ের বদলে সেহওয়াগকে চার নম্বরে পাঠানো হত। যাতে তিন নম্বরে বিরাট কোহলি কিংবা শিখর ধাওয়ানকে খেলানো যেতে পারে। ওপেনিং স্লটে গৌতম গম্ভীর কিংবা আমার মধ্যে যে কোনও একজনকে পাঠানো হত।'

'গম্ভীর আমার বন্ধু নয়'

তবে এই পডকাস্ট শো-য়ে আকাশ চোপড়া বলেছেন, গৌতম গম্ভীর তাঁর বন্ধু নন। কারণ ওপেনিং স্লটের জন্য গম্ভীরের সঙ্গে তাঁর হামেশাই টেক্কা দেওয়া-নেওয়া চলত। কিন্তু, গম্ভীরের মধ্যে ক্রিকেটের প্রতি একটা প্রবল খিদে লক্ষ্য করা যেত। ও যথেষ্ট আবেগ প্রবণ, পরিশ্রমী এবং নিজের কাজ নিয়েই থাকত। সেকারণেই একজন সফল ক্রিকেটার হতে পেরেছে এবং জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রচুর রান করেছে।

যথেষ্ট বিত্তবান পরিবার থেকে এসেছেন গম্ভীর

আকাশ চোপড়া আরও যোগ করলেন, গৌতম গম্ভীর খুব ভাল মনের একজন মানুষ। যথেষ্ট বিত্তবান পরিবার থেকে তিনি উঠে এসেছেন। ওঁর মধ্যে শিশুদের মতো জেদ রয়েছে। গোটা দিন মাঠেই থাকতে পারে। সোনার চামচ মুখে নিয়ে ও জন্মেছে। কিন্তু, ক্রিকেট মাঠে তার কোনও প্রভাব দেখতে পাওয়া যায় না।


```