Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুনে টেস্ট ম্যাচে আদৌ খেলবেন কেএল রাহুল? স্পষ্ট ইঙ্গিত গৌতম গম্ভীরের

পুনে টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট সমালোচকদের মুখ কার্যত বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।

পুনে টেস্ট ম্যাচে আদৌ খেলবেন কেএল রাহুল? স্পষ্ট ইঙ্গিত গৌতম গম্ভীরের

কেএল রাহুলকে নিয়ে মন্তব্য করলেন গৌতম গম্ভীর

শেষ আপডেট: 23 October 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। এই ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। চলতি সিরিজের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে রোহিত শর্মার দল পুনেতে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে।

দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই টেস্ট ম্যাচে হয়ত বাদ পড়তে পারেন কেএল রাহুল। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। গম্ভীরের এই মন্তব্য থেকেই আভাস পাওয়া যাচ্ছে, কেএল রাহুল দ্বিতীয় টেস্ট ম্য়াচে আদৌ খেলবেন কিনা। 

পুনে টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট সমালোচকদের মুখ কার্যত বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি কার্যত হুঙ্কার দিলেন, 'সোশ্যাল মিডিয়া কোনওদিন প্রথম একাদশ নির্ধারণ করে না। সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞরা কী বলছেন, তা নিয়ে আমাদের একেবারেই মাথাব্যথা নেই। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কানপুরের কঠিন উইকেটে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলাম। হ্যাঁ, ওরা বড় রান করতে চাইবেই। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাতত রাহুলের পাশেই দাঁড়াতে চায়।'

বেঙ্গালুরু টেস্টে কেএল রাহুল যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছিলেন। তাঁর ব্যাটিং দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। এই ম্যাচের প্রথম ইনিংসে কেএল রাহুল রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে যখন তাঁর ব্যাট থেকে একটা বড় রানের প্রত্যাশা করা হচ্ছিল, সেইসময় মাত্র ১২ রান করে তিনি আউট হয়ে যান। এরপর সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুলকে নিয়ে যথেষ্ট ট্রোলিং শুরু হয়। এমনকী ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে বাদ দেওয়ার দাবিও তোলেন।


```