Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিওনেল মেসির সঙ্গে করমর্দন রোহিত শর্মার! বিশ্বজয়ের শুভেচ্ছা জানাল ফিফা

পাশাপাশি দুটো ছবি পোস্ট করেছে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজ। একটায় কাতারের সেই মাহেন্দ্রক্ষণ। অন্যটায়, বার্বেডোজে ভারতের ট্রফি জয়ের মুহূর্ত। সঙ্গে ক্যাপশন, রোহিত শর্মা ও লিওনেল মেসি, মাঝে করমর্দনের ইমোজি।

লিওনেল মেসির সঙ্গে করমর্দন রোহিত শর্মার! বিশ্বজয়ের শুভেচ্ছা জানাল ফিফা

রোহিত শর্মা ও লিওনেল মেসি।

শেষ আপডেট: 30 June 2024 17:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ তো নয়। ক'টাদিন ধরে যেন পুরোদস্তুর খেলাধুলোর মরশুম চলছে। কেউ ভেবেই উঠতে পারছিলেন না, কোনটা ছেড়ে কোনটা দেখবেন? একইসঙ্গে জার্মানিতে চলছে ইউরো। খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টোনি ক্রুজ, হ্যারি কেন, কিলিয়ান এমবাপেরা। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকা। খেলছে লিওনেল মেসির আর্জেন্তিনা, ব্রাজিল, উরুগুয়ের মত দল। আবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এতদিন চলল টি২০ বিশ্বকাপ। গতকাল যার শিরোপা জিতেছেন রোহিত শর্মারা। আগামীকাল পয়লা জুলাই থেকেই আবার অল ইংল্যান্ড ক্লাবে শুরু হচ্ছে ধুন্ধুমার টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন।

টেনিসে উইম্বলডনকে বলা যায় প্রায় টেনিসের বিশ্বকাপ। ফুটবলে অবশ্য বিশ্বকাপ হয়ে গিয়েছে দুই বছর আগে। জিতেছেন লিওনেল মেসির আর্জেন্তিনা। পরের বিশ্বকাপ আবার ২০২৬ সালে। হবে আমেরিকা, মেক্সিকো, কানাডা জুড়ে। মেসির মতোই গতকাল বিশ্বসেরার শিরোপা গ্রহণ করেছেন রোহিত।

এবার রোহিতকে মেসির পাশে বসিয়ে শুভেচ্ছা জানাল খোদ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। 

ফুটবল বিশ্বকাপের ফেসবুক পেজে রোহিত ও মেসিকে নিয়ে শুভেচ্ছা জানাল ফিফা। (ফেসবুক থেকে) 

পাশাপাশি দুটো ছবি। একটায়, ২০২২-এর ডিসেম্বরে কাতারের লুসেইল স্টেডিয়ামের সেই অবিস্মরণীয় দৃশ্য। সোনায় মোড়া বিশ্বকাপের ট্রফি হাতে এগিয়ে যাচ্ছেন লিও। অন্যটায়, বার্বেডোজের কেনসিংটন ওভালের পড়ন্ত বিকেল, আইসিসি কর্তার হাত থেকে রুপোর টি২০ বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন রোহিত। সঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় বাহিনী। এই দুটো ছবি একত্র করে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশন, রোহিত শর্মা ও লিওনেল মেসি, মাঝে করমর্দনের ইমোজি।

যথারীতি, পোস্ট দেখে খুশি ক্রীড়াভক্তরা। ক্রিকেটপ্রেমী ও ফুটবলপ্রেমীদের মধ্যে একটা দ্বৈরথ চলেই সবসময়। ফুটবলপ্রেমীরা খোঁচা দেন, ক্রিকেট তো ওই ক'টামাত্র দেশ খেলে। পাল্টা ক্রিকেটপ্রেমীরা বলেন, দেশকে তো সম্মানে ভরিয়ে দিয়েছে ক্রিকেটই। অথচ ক্রিকেট, ফুটবল এমনকি টেনিসের সর্বোচ্চ সংস্থার মধ্যেও দিব্যি বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান চলে। ২০১৮ সালের কথা যেমন। উইম্বলডনে মুখোমুখি রজার ফেডেরার ও আদ্রিয়ান মানারিনো। আদ্রিয়ানের একটা শট 'ফল্ট' হয়ে যাওয়ায় ফেডেরার মজা করে ক্রিকেটের মত ফরোয়ার্ড ডিফেন্স করে সেটিকে ফিরিয়ে দেন। সেই ভিডিও তুলে উইম্বলডন আইসিসিকে ট্যাগ করে ট্যুইট করে, 'এটাকে কেমন রেটিং দেবে তোমরা?' আইসিসি চটপট তাতে রিপ্লাই করে লেখে, '২০১৮-এর বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ফেডেরার!' পরে সচিন ও ফেডেরারের একটি কমিক্স লুকের অলঙ্করণও পোস্ট করে তারা। লেখা হয়, 'যখন গ্রেটনেস, গ্রেটনেসকে চিনতে পারে!'   


```