Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মসূত্রে পাকিস্তানি, ভারতের ভিসা পাচ্ছেন না ব্রিটিশ পেসার! অনিশ্চিত টি-২০ সিরিজ

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কার্যত বাধ্য হয়েই সাকিবের বিমানের টিকিট বাতিল করেছে।

জন্মসূত্রে পাকিস্তানি, ভারতের ভিসা পাচ্ছেন না ব্রিটিশ পেসার! অনিশ্চিত টি-২০ সিরিজ

ভিসা সমস্যায় পড়েছেন সাকিব মেহমুদ

শেষ আপডেট: 14 January 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। কিন্তু, এখনও পর্যন্ত ভারতের ভিসা মঞ্জুর করা হয়নি ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত পেস বোলার সাকিব মেহমুদ। 

প্রসঙ্গত, গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল সাকিবের। সেখানে অনুশীলন করছেন জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উড। তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু, ভিসা সংক্রান্ত সমস্যার কারণে ইংল্যান্ডের ২৭ বছর বয়সি পেসার এখনও পর্যন্ত দেশ ছাড়তে পারেননি।

দ্য ডেইলি মেইলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কার্যত বাধ্য হয়েই সাকিবের বিমানের টিকিট বাতিল করেছে। কবে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। অন্যদিকে, ইসিবি-ও এই ব্যাপারে কোনও মন্তব্য করে চাইছে না।

এটাই প্রথমবার নয়। এর আগেও ভারত সফরে আসার আগে সাকিব মেহমুদের ভিসা সংক্রান্ত সমস্যা হয়েছিল। গত বছর ল্যাঙ্কশায়ার ক্রিকেট দল ভারত সফরে এসেছিল। এই ভিসা সংক্রান্ত সমস্যার কারণেই সাকিব ভারতে আসতে পারেননি।

তবে সাকিব মেহমুদ একা ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার নন যিনি এই ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছেন। গতবার ইংল্যান্ড ক্রিকেট দল যখন ভারত সফরে এসেছিল, তখন শোয়েব বাসিরকে এই একই সমস্যায় পড়তে হয়েছিল। এমনকী, তিনি প্রথম টেস্ট ম্যাচেও খেলতে পারেননি। 

ইংল্যান্ড ক্রিকেট দল

জস বাটলার, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডেন কার্সে, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট এবং মার্ক উড।


```