Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'চরিত্র হনন করা হয়েছে...', ডিভোর্স বিতর্কের মধ্যেই 'ধামাকা' ধনশ্রীর

২০২৩ সালে নিজের ইনস্টা প্রোফাইল থেকে চাহাল পদবিটা সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী।

'চরিত্র হনন করা হয়েছে...', ডিভোর্স বিতর্কের মধ্যেই 'ধামাকা' ধনশ্রীর

ধনশ্রী বর্মা এবং যুজবেন্দ্র চাহাল

শেষ আপডেট: 8 January 2025 23:48

দ্য ওয়াল ব্যুরো : যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যে অবশেষে মুখ খুললেন ধনশ্রী বর্মা। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে যুজবেন্দ্র এবং ধনশ্রীর সম্পর্কে নাকি ফাটল ধরেছে। অনেকে তো আবার 'তৃতীয় ব্যক্তির' সম্পর্কও টেনে এনেছিলেন। অবশেষে সমালোচকদের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন চাহাল পত্নী।

বুধবার (৮ ডিসেম্বর) রাতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ধনশ্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচ্ছেদের খবর একেবারেই ভুয়ো। এমন খবর ছড়ানোর কারণে কার্যত তাঁর চরিত্র হনন করা হয়েছে। আর সেকারণে গত কয়েকদিন ধরে ধনশ্রী এবং তাঁর গোটা পরিবার যথেষ্ট কঠিন সময় কাটাচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্সের গুঞ্জন কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকী, এও শোনা গিয়েছিল যে চাহাল নাকি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবি মুছেও ফেলেছেন।

ধনশ্রী লিখেছেন, 'গত কয়েকটা দিন আমার এবং গোটা পরিবারের কাছে যথেষ্ট কঠিন সময় কেটেছে। বোকা বোকা কিছু জল্পনার কারণে আমি যথেষ্ট মর্মাহত হয়েছি। কেউ সত্যিটা যাচাই করেনি। অযথা ট্রোলিং এবং ঘৃণা ছড়ানোর মাধ্যমে আমার সম্মানের চরিত্র হনন করা হয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই নামটা অর্জন করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমার নীরবতাকে কখনই দুর্বলতা ভাববেন না। এটাই আমার শক্তি। সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই নেতিবাচক জিনিসপত্র ছড়িয়ে পড়ে। কিন্তু, অন্যের বিপদে পাশে দাঁড়ানোর জন্য সাহস এবং দয়ার প্রয়োজন হয়।'

ধনশ্রীর কথায়, 'আমি সবসময় সত্যের উপর জোর দিই। সেই পথেই নিজের মূল্যবোধ বজায় রেখে হাঁটতে ভালবাসি। সত্যিটা প্রমাণ করার জন্য কোনও অজুহাত দরকার হয় না।'

উল্লেখ্য, এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যুজবেন্দ্রর সঙ্গে আলাপ হয়েছিল ধনশ্রীর। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর আগেও তাঁদের ডিভোর্সের জল্পনা উঠেছিল। ২০২৩ সালে নিজের ইনস্টা প্রোফাইল থেকে চাহাল পদবিটা সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী। যদিও সেবারও এবার সমালোচকদের মুখ তাঁরা বন্ধ করেছিলেন।


```