
ফাইল ছবি
শেষ আপডেট: 17 April 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে প্রথম সুপার ওভার। আর সেই লড়াইয়ে জিতে নিজেদের স্থান পোক্ত করল দিল্লি ক্যাপিটালস।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াকু রান করে দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান দলনেতা সঞ্জু স্যামসন। শুরুতে দুই উইকেট খোয়ালেও অভিষেক পোড়েল এবং কেএল রাহুল দলকে টানেন। অভিষেক ৩৭ বলে ৪৯ রান করেন। রাহুলের অবদান ৩২ বলে ৩৮। শেষ দিকে অক্ষর প্যাটেল ১৪ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্টাবস ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ৫ উইকেটে দিল্লি ১৮৮ রান তোলে। জোফরা আর্চার দুই উইকেট নেন।
জবাবে রাজস্থান ইনিংসের শুরুটা দারুণ করে। সঞ্জুকে অপ্রত্যাশিত ভাবে মাঠ ছাড়তে হয়। তবে যশস্বী (৩৭ বলে ৫১) এবং নীতীশ রানা (২৮ বলে ৫১) দারুণ ব্যাট করেন। ধ্রুব জুরেলও ভাল খেলেন। তিনি ১৭ বলে ২৬ রান করেন। কিন্তু শেষ বলে প্রয়োজনীয় দুই রান নিতে পারেননি তিনি। এক রান নিয়ে রানআউট হয়ে যান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
মিচেল স্টার্কের পাঁচ বলে ২ উইকেটে ১১ রান তোলে রাজস্থান। জবাবে সন্দীপ শর্মার চার বলে ১৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। ৬ ম্যাচ ৫টি জিতে ফের শীর্ষে উঠল দিল্লি।