Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারতের কাছে চুনকামের 'জ্বালা', হেড কোচকেই সাসপেন্ড করল বাংলাদেশ

চন্ডিকা হাতুরিসিংহের কোচিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি যথেষ্ট সাফল্য অর্জন করেছিল।

ভারতের কাছে চুনকামের 'জ্বালা', হেড কোচকেই সাসপেন্ড করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে

শেষ আপডেট: 15 October 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো সিরিজেই বাংলাদেশের টাইগারদের হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এই অপমানের জ্বালা মেটাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে সাসপেন্ড করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ মঙ্গলবার মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে একটি আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি গোটা বিষয়টা নিশ্চিত করেছেন।

কী বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ?

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, 'আমরা সাসপেন্ড করার আগে ওঁকে নোটিশ পাঠিয়েছিলাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এরপর চুক্তি বাতিল করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্স অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন।'

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চন্ডিকা হাতুরিসিংহের চুক্তি ২ বছরের ছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তা শেষ হওয়ার কথা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

চন্ডিকা হাতুরিসিংহের বিরুদ্ধে অভিযোগ

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এক ক্রিকেটারকে নাকি চড় মেরেছিলেন। এরপর বিসিবি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে।

পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

চন্ডিকা হাতুরিসিংহের কোচিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি যথেষ্ট সাফল্য অর্জন করেছিল। পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এই প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ভারতের বিরুদ্ধে তারা হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে।


```